রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় সাংবাদিক সংস্থার মাসিক আলোচনাসভা গ্রাম আগে না রাস্তা আগে? কেন্দ্রীয় ফারিয়ার মিলন মেলায় চট্টগ্রাম মহানগর ফারিয়ার পক্ষ থেকে অংশগ্রহণকারীদের শুভেচ্ছা ও অভিনন্দন বাংলাদেশে গাড়ির কারখানা করবে টয়োটা জাতীয় সাংবাদিক সংস্থার নতুন মহাসচিব ঈশিতা হাসান, কেন্দ্রীয় অফিস উদ্বোধন। এ্যাডভোকেট অপুকে কুষ্টিয়া জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক হিসেবে পেতে চায় তৃণমূল নেতা-কর্মীরা। রাজনীতিতে শেষ বলতে কিছু নেই। নরওয়ে আইভরিকোস্টকে ২-১ গোলে হারিয়ে শেষ ষোলতে। ট্রাইব্রেকারে জার্মানিকে হারিয়ে শেষ ষোলোয় প্যারাগুয়ে। আশাহত জার্মান ভক্তরা। ট্রাইব্রেকারে ৩-২ ব্যবধানে মরক্কো জয়ী হয়ে বিশ্বকাপের পরবর্তী রাউন্ডে।

হাসপাতালে আ জ ম নাছির

  • প্রকাশিত: মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২০
  • ১১৫৪ বার পড়া হয়েছে

করোনা উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন।

মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে তাকে চট্টগ্রাম নগরের পার্কভিউ হাসপাতালে ভর্তি করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ডা. রেজাউল করিম।

জানা গেছে, এক সপ্তাহ ধরে হালকা অসুস্থবোধ করছিলেন আ জ ম নাছির। এ সময় তিনি বাসায় অবস্থান করেন। কিন্তু বিভিন্ন উপসর্গ দেখা দেয়ায় চিকিৎসকের পরামর্শে তাকে আজ হাসপাতালে ভর্তি করা হয়।

সিটিস্ক্যানসহ বিভিন্ন পরীক্ষায় তার ফুসফুসের ১০ ভাগ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে চিকিৎসকরা জানিয়েছেন। ইতোমধ্যে তার করোনা পরীক্ষার নমুনা সংগ্রহ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews