শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় সাংবাদিক সংস্থার মাসিক আলোচনাসভা গ্রাম আগে না রাস্তা আগে? কেন্দ্রীয় ফারিয়ার মিলন মেলায় চট্টগ্রাম মহানগর ফারিয়ার পক্ষ থেকে অংশগ্রহণকারীদের শুভেচ্ছা ও অভিনন্দন বাংলাদেশে গাড়ির কারখানা করবে টয়োটা জাতীয় সাংবাদিক সংস্থার নতুন মহাসচিব ঈশিতা হাসান, কেন্দ্রীয় অফিস উদ্বোধন। এ্যাডভোকেট অপুকে কুষ্টিয়া জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক হিসেবে পেতে চায় তৃণমূল নেতা-কর্মীরা। রাজনীতিতে শেষ বলতে কিছু নেই। নরওয়ে আইভরিকোস্টকে ২-১ গোলে হারিয়ে শেষ ষোলতে। ট্রাইব্রেকারে জার্মানিকে হারিয়ে শেষ ষোলোয় প্যারাগুয়ে। আশাহত জার্মান ভক্তরা। ট্রাইব্রেকারে ৩-২ ব্যবধানে মরক্কো জয়ী হয়ে বিশ্বকাপের পরবর্তী রাউন্ডে।

ভারতের ফেলে রাখা জমিতে চীনের হাই-টেক জোন। বেইজিংয়ে ঐতিহাসিক চুক্তি করলো ঢাকা।

  • প্রকাশিত: শুক্রবার, ২৬ জুন, ২০২৬
  • ১০৩ বার পড়া হয়েছে

ভারতের ফেলে রাখা জমিতে এবার চীনের হাই-টেক জোন! বেইজিংয়ে ঐতিহাসিক চুক্তিতে সই করলো ঢাকা।

গত ১০ বছর ধরে মোংলা বন্দরের পাশে ১১০ একর জমি ফেলে রেখেছিল ভারত। ২০১৫ সালে চুক্তি হওয়ার পরও ভারতীয় ডেভেলপাররা সেখানে কোনো কাজ করেনি! অবশেষে সেই স্থবিরতা ভেঙে এক সাহসী মাস্টারস্ট্রোক দিল বাংলাদেশ। ভারতের ওই প্রকল্প বাতিল করে সেই জমি জিটুজি (G2G) ভিত্তিতে তুলে দেওয়া হলো চীনা প্রতিষ্ঠান CCECC-এর হাতে!

গতকাল ২৫ জুন বেইজিংয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে এই ঐতিহাসিক সমঝোতা স্মারক (MoU) সই হয়েছে।

শুধু মোংলা নয়, এই সফরে এসেছে মেগা বিনিয়োগের জোয়ার:
★আনোয়ারা ইকোনমিক জোন (CEIZ): চট্টগ্রামের আনোয়ারায় ৮০০ একর জমিতে ৪,১৮৯ কোটি টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে মেগা শিল্পাঞ্চল। মূল ডেভেলপার চুক্তি সই হয়েছে চীনা প্রতিষ্ঠান CRBC-এর সাথে। এখানেই চাকরি পাবে ১ লাখ মানুষ!

★ কেরানীগঞ্জে হান্ডা ইন্ডাস্ট্রিজ: ২২ কোটি ডলার (২২০ মিলিয়ন) বিনিয়োগ করে কারখানা বসাচ্ছে চীনের হান্ডা ইন্ডাস্ট্রিজ, চাকরি পাবে আরও ১৩ হাজার মানুষ!

★হাই-টেক বিপ্লব: মোংলায় তৈরি হবে টেলিকমিউনিকেশন ও ইলেকট্রনিক্সের মতো হাই-ভ্যালু পণ্য।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews