রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় সাংবাদিক সংস্থার মাসিক আলোচনাসভা গ্রাম আগে না রাস্তা আগে? কেন্দ্রীয় ফারিয়ার মিলন মেলায় চট্টগ্রাম মহানগর ফারিয়ার পক্ষ থেকে অংশগ্রহণকারীদের শুভেচ্ছা ও অভিনন্দন বাংলাদেশে গাড়ির কারখানা করবে টয়োটা জাতীয় সাংবাদিক সংস্থার নতুন মহাসচিব ঈশিতা হাসান, কেন্দ্রীয় অফিস উদ্বোধন। এ্যাডভোকেট অপুকে কুষ্টিয়া জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক হিসেবে পেতে চায় তৃণমূল নেতা-কর্মীরা। রাজনীতিতে শেষ বলতে কিছু নেই। নরওয়ে আইভরিকোস্টকে ২-১ গোলে হারিয়ে শেষ ষোলতে। ট্রাইব্রেকারে জার্মানিকে হারিয়ে শেষ ষোলোয় প্যারাগুয়ে। আশাহত জার্মান ভক্তরা। ট্রাইব্রেকারে ৩-২ ব্যবধানে মরক্কো জয়ী হয়ে বিশ্বকাপের পরবর্তী রাউন্ডে।

অরাজনৈতিক সেলিব্রেটিদের রাজনীতি থেকে দূরে থাকা উচিত।

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৩ মে, ২০২৫
  • ৯১১ বার পড়া হয়েছে

ফাইট্টা যায়, ফাইট্টা যায়
বন্ধু যখন হাইট্টা যায়।

শিল্পী মমতাজ সংস্কৃতি জগতের এক আলোচিত নাম। তার গান শুনে এদেশের জনগণ আনন্দ পেয়েছে,পাচ্ছে এবং পাবে তাতে কোনো সন্দেহ নেই। শিল্পি হিসেবে সে যে মর্যাদা, জনপ্রিয়তা পেয়েছিল রাজনীতি করতে গিয়ে তার অনেকটাই হারিয়েছে। রাজনীতি করা উচিত রাজনীতিবিদদের সেখানে জনপ্রিয় কন্ঠ শিল্পি, চলচিত্র শিল্পি, খেলোয়াররা কেন?
তারা তো তাদের সেক্টর নিয়ে কাজ করাই ভালো। বিভিন্ন রাষ্ট্রীয় প্রোগ্রামে এসব জনপ্রিয় সেলিব্রেটিদের সাথে রাজনীতিবিদদের দেখা হয়, কথা হয় এবং একসময় তাদের ইচ্ছে হয় তিনি মেম্বার অব পার্লামেন্ট হবেন।
দলগুলো তাদের জনপ্রিয়তা কাজে লাগানোর জন্য তাদেরকে দলে ভিড়িয়ে নেয় কিন্তু তারা পার্লামেন্টে কী ভূমিকা রেখেছেন তা সবার জানা।
৫ আগস্ট/২৪ রাজনীতিবিদদের অবস্থা দেখে ভেবেছিলাম অনেকেই রাজনীতি ছেড়ে দিবে এমন কী দলগুলো রাজনীতি করার লোক পাবে না কিন্তু ঘটছে উল্টোটা অর্থাৎ জনসেবা করার জন্য দলের নিবন্ধন পেতে কাগজপত্র নির্বাচন কমিশনে জমা দিচ্ছে বিভিন্ন দল এবং সংবাদ সম্মেলনের মাধ্যমে তাদের অস্তিত্ব জানান দিচ্ছে। শিল্পি মমতাজ বিভিন্ন মামলায় গতকাল এ্যারেস্ট হয়ে আজকে আসে ঢাকার সিএমএম আদালতে । তার নিরাপত্তায় শতাধিক পুলিশের ঘাম ঝড়ে যায়। এই অবস্থা দেখে তারই গাওয়া গানের কলি মনে পড়ে গেল
“ফাইট্টা যায়, ফাইট্টা যায়, বন্ধু যখন হাইট্টা যায়”। অনেকের মতো তিনি যথাসময়ে দেশত্যাগ করতে পারেন নি কেননা তার রাজনৈতিক নেটওয়ার্ক দূর্বল ছিলো ।
নিশ্চয়ই আপা এখন বুঝতে পারছেন রাজনীতি মমতাদের জন্য নয়।

লেখকঃ লায়ন সোবহান হাওলাদার
গণমাধ্যম ও সমাজকর্মী

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews