রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় সাংবাদিক সংস্থার মাসিক আলোচনাসভা গ্রাম আগে না রাস্তা আগে? কেন্দ্রীয় ফারিয়ার মিলন মেলায় চট্টগ্রাম মহানগর ফারিয়ার পক্ষ থেকে অংশগ্রহণকারীদের শুভেচ্ছা ও অভিনন্দন বাংলাদেশে গাড়ির কারখানা করবে টয়োটা জাতীয় সাংবাদিক সংস্থার নতুন মহাসচিব ঈশিতা হাসান, কেন্দ্রীয় অফিস উদ্বোধন। এ্যাডভোকেট অপুকে কুষ্টিয়া জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক হিসেবে পেতে চায় তৃণমূল নেতা-কর্মীরা। রাজনীতিতে শেষ বলতে কিছু নেই। নরওয়ে আইভরিকোস্টকে ২-১ গোলে হারিয়ে শেষ ষোলতে। ট্রাইব্রেকারে জার্মানিকে হারিয়ে শেষ ষোলোয় প্যারাগুয়ে। আশাহত জার্মান ভক্তরা। ট্রাইব্রেকারে ৩-২ ব্যবধানে মরক্কো জয়ী হয়ে বিশ্বকাপের পরবর্তী রাউন্ডে।

বাকেরগঞ্জের কলসকাঠীতে মুক্তিযোদ্ধার শেষকৃত্য রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন।

  • প্রকাশিত: শনিবার, ৫ এপ্রিল, ২০২৫
  • ১০০৪ বার পড়া হয়েছে

সোহেল হাওলাদারঃ
বরিশালের বাকেরগঞ্জের কলসকাঠীতে বীর মুক্তিযোদ্ধা বিধান দাস (৭৩) এর শেষকৃত্য আজ ৫ এপ্রিল,
শনিবার,সকাল ৯ ঘটিকার নিজ বাড়িতে রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হয়েছে। বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রোমানা আফরোজার নির্দেশক্রমে বাকেরগঞ্জ উপজেলা সহকারি ভূমি অফিসার তন্ময় হালদার,বাকেরগঞ্জ থানা পুলিশ ও ৯ নং কলসকাঠী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জনাব আলহাজ্ব শওকত হোসেন হাওলাদার, বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান সৈয়দ আরিফুল করিম দুলাল, বীর মুক্তিযোদ্ধা জনাব শহীদ মল্লিক ও বীর মুক্তিযোদ্ধা আবদুল হক হাওলাদার প্রমুখ উপস্থিত ছিলেন।
বিধান দাস বাকেরগঞ্জ উপজেলার ৯ নং কলসকাঠী ইউনিয়নের ১ নং ওয়ার্ডের বাসিন্দা মৃত কাশীশ্বর দাস এর ছেলে। বিধান দাস বার্ধ্যক্যজনিত রোগে আক্রান্ত হয়ে রবিবার সকাল ৫ ঘটিকায় বরিশাল শেরেবাংলা মেডিকেল ভর্তি হয়। সেখান থেকে বরিশাল ফেয়ার ক্লিনিকে নিয়ে যাওয়া হয় তবে তেমন কোন উন্নতি না হওয়ায় পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার একটা অপারেশন করা হয়। অপারেশনের পর থেকে ৪ দিন ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে আইসিইউতে ভর্তি থাকে তারপর শুক্রবার রাত ৯ ঘটিকার সময় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন, বিধান দাস স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। ছেলে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার ও মেয়ে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্মরত।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews