Skip to content
-
Subscribe to our newsletter & never miss our best posts. Subscribe Now!
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
দৈনিক সাঁঝবেলা দৈনিক সাঁঝবেলা

প্রতিবাদ ও প্রগতির পথে

দৈনিক সাঁঝবেলা দৈনিক সাঁঝবেলা

প্রতিবাদ ও প্রগতির পথে

  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • জীবনযাপন
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • কৃষি সংবাদ
  • আরো
    • ইসলামিক
    • ধর্ম
    • খেলাধুলা
    • শিল্প-সাহিত্য
    • আইন-আদালত
    • পড়ালেখা
    • সম্পাদকীয়
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • জীবনযাপন
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • কৃষি সংবাদ
  • আরো
    • ইসলামিক
    • ধর্ম
    • খেলাধুলা
    • শিল্প-সাহিত্য
    • আইন-আদালত
    • পড়ালেখা
    • সম্পাদকীয়
Subscribe
Close

Search

রাজনীতি

কোটা সংস্কার নিয়ে শিক্ষার্থীদের সাথে আলোচনায় বসতে চায় সরকার।

By দৈনিক সাঁঝবেলা
July 18, 2024 1 Min Read
0

ডেস্ক রিপোর্ট : আইনমন্ত্রী আনিসুল হক জানিয়েছেন, কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে আলোচনায় বসতে চায় সরকার। আইনমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী আলোচনার জন্য আমাকে ও শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলকে দায়িত্ব দিয়েছেন। আমরা তাদের সঙ্গে বসবো এবং তারা যখনই বসতে রাজি হবে, সেটা যদি আজকে হয়, আজকেই বসতে রাজি আছি। ১৮ জুলাই বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে গণভবনে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। তিনি জানান, কোটা সংস্কারের শুনানির দিন এগিয়ে আনা হচ্ছে। আগামী রোববার এ বিষয়ে শুনানির জন্য অ্যাটর্নি জেনারেলকে অনুরোধ করেন তিনি। আইনমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী আমাকে ঘোষণা দিতে বলেছেন যে, আগামী ৭ আগস্ট যে মামলা শুনানির কথা ছিল, সেই মামলার শুনানি এগিয়ে আনার জন্য ব্যবস্থা নিতে। আমি সেই মর্মে বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলকে বলেছি যে, আগামী রোববার তিনি বাংলাদেশের সর্বোচ্চ আদালত আপিল বিভাগে আবেদন করবেন। যাতে মামলাটার শুনানির তারিখ তারা এগিয়ে আনেন। শিক্ষার্থীদের আন্দোলন চলাকালে গত মঙ্গলবার দেশের বিভিন্ন জায়গায় সংঘর্ষে ছয় জন নিহত হয়েছেন। এ ব্যাপারে হাইকোর্টের বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানকে দিয়ে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলেও জানিয়েছেন আইনমন্ত্রী।

Author

দৈনিক সাঁঝবেলা

Follow Me
Other Articles
Previous

রাজাকার ছাড়া দেশের সব নাগরিককে মুক্তিযোদ্ধা ঘোষণা চেয়ে রীট।

Next

শিক্ষার দুই মন্ত্রণালয়সহ ২৭ মন্ত্রণালয় প্রধান উপদেষ্টার হাতে।

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

স্বত্ব © ২০২৬ | দৈনিক সাঁঝবেলা