রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় সাংবাদিক সংস্থার মাসিক আলোচনাসভা গ্রাম আগে না রাস্তা আগে? কেন্দ্রীয় ফারিয়ার মিলন মেলায় চট্টগ্রাম মহানগর ফারিয়ার পক্ষ থেকে অংশগ্রহণকারীদের শুভেচ্ছা ও অভিনন্দন বাংলাদেশে গাড়ির কারখানা করবে টয়োটা জাতীয় সাংবাদিক সংস্থার নতুন মহাসচিব ঈশিতা হাসান, কেন্দ্রীয় অফিস উদ্বোধন। এ্যাডভোকেট অপুকে কুষ্টিয়া জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক হিসেবে পেতে চায় তৃণমূল নেতা-কর্মীরা। রাজনীতিতে শেষ বলতে কিছু নেই। নরওয়ে আইভরিকোস্টকে ২-১ গোলে হারিয়ে শেষ ষোলতে। ট্রাইব্রেকারে জার্মানিকে হারিয়ে শেষ ষোলোয় প্যারাগুয়ে। আশাহত জার্মান ভক্তরা। ট্রাইব্রেকারে ৩-২ ব্যবধানে মরক্কো জয়ী হয়ে বিশ্বকাপের পরবর্তী রাউন্ডে।

জোড়পূর্বক পদত্যাগপত্র নেয়া শিক্ষকদের পুনর্বহাল দাবি

  • প্রকাশিত: শুক্রবার, ৩০ আগস্ট, ২০২৪
  • ৫০২ বার পড়া হয়েছে

নিজস্ব সংবাদদাতাঃ

জনগণ নির্বাক, হতভম্ব! কথিত এরা কি সত্যিই শিক্ষার্থী, ছাত্র-ছাত্রী নামধারী তাদের সন্তান।

হয়তো শিক্ষকের কিছু ভুল ছিল কিন্তু কখনো কোন শিক্ষকের ভুলের বিচার কোন শিক্ষার্থী করতে পারে না। যেমন পারে না কোন পিতা মাতার বিচার, কোন সন্তান করতে।

কোনো শিক্ষক শতভাগ শিক্ষার্থীর কাছে ভালো হ’তে পারে না। এছাড়াও শিক্ষকদের মধ্যে আছে অন্তঃকোন্দল। কিছু প্রতিষ্ঠানের ‘ শিক্ষক’ এবং লোকাল রাজনীতিবিদরা শিক্ষার্থীদের উসকে দিয়ে এধরণের গর্হিত কাজগুলো করাচ্ছে। এসব শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত করে ব্যবস্থা গ্রহন করা যেতে পারে।

এছাড়া এ মুহুর্তে পদত্যাগ পত্র গ্রহন না করে বদলি করে তদন্ত চলমান রাখাই সর্বাপেক্ষা ভালো পথ।

অনেক শিক্ষার্থীরাই শিক্ষকের পায়ে হাত দিয়ে সালাম করে পথেঘাটে দেখা হলে। আর একদল উচ্ছৃঙ্খল শিক্ষার্থী শিক্ষকদের যেভাবে নাজেহাল করছে এটা অগ্রহণযোগ্য। এমনিতেই শিক্ষা ব্যবস্থার বারোটা দিপুমনি করে গিয়েছে আর এখন যা হচ্ছে তা তো অগ্রহণযোগ্য । তবে কী আমরা পথ হারাচ্ছি?
অন্তর্বতীকালীন সরকার বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনায় নিয়ে এসে এধরণের গর্হিত কাজ বন্ধ করে শিক্ষকদের স্বপদে পুনর্বহাল করবেন বলেই বিশ্বাস।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews