বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
নরওয়ে আইভরিকোস্টকে ২-১ গোলে হারিয়ে শেষ ষোলতে। ট্রাইব্রেকারে জার্মানিকে হারিয়ে শেষ ষোলোয় প্যারাগুয়ে। আশাহত জার্মান ভক্তরা। ট্রাইব্রেকারে ৩-২ ব্যবধানে মরক্কো জয়ী হয়ে বিশ্বকাপের পরবর্তী রাউন্ডে। প্রতিনিয়ত রোড এক্সিডেন্ট থেকে বাঁচার জন্য কুয়াকাটা পর্যন্ত ৬ লেনের রাস্তা ও রেললাইন চায় বরিশালবাসী। জাতীয় সাংবাদিক সংস্থার স্থায়ী পরিষদ সদস্য ও নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান লায়ন সোবহান হাওলাদারকে স্থায়ী পরিষদের জন্মদিনের শুভেচ্ছা কেরাণীগঞ্জে ২২০ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে চীনের জায়ান্ট হান্ডা ইন্ডাস্ট্রিজ। ১৩০০০ জনের কর্মসংস্থান হবে। ভারতের ফেলে রাখা জমিতে চীনের হাই-টেক জোন। বেইজিংয়ে ঐতিহাসিক চুক্তি করলো ঢাকা। বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে করিডোরের প্রস্তাব দিয়েছে চীন ভাইয়া গ্রুপ (নাবিস্কো) কেরাণীগঞ্জের কাজীরগাঁওয়ে প্রতিষ্ঠিত করতে চলছে ২৫০ শয্যাবিশিষ্ট রাইট এইড নামে অত্যাধুনিক হাসপাতাল। ঢাকায় পবিত্র আশুরার তাজিয়া মিছিল

জাফর আহমেদ রচিত “পেপারসফট মাধ্যমিক আইসিটি ল্যাব রেফারেন্স বুক’র মোড়ক উম্মোচন করলেন ইউএনও রোমানা আফরোজ।

  • প্রকাশিত: শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫
  • ৮৫৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি

বরিশালের বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রোমানা আফরোজ শিক্ষকদের উদ্দেশ্যে বলেছেন, শিক্ষার্থীদের মধ্যে স্বপ্ন তৈরি করতে হবে। তাদের স্বপ্ন জাগাতে হবে। তাদের শিখাতে হবে আসলে তুমি কি হতে চাও?

শনিবার (২০ সেপ্টেম্বর) সকালে নাজমুল আলম সিদ্দিকী মাধ্যমিক বিদ্যালয়ে ‘মাধ্যমিক শিক্ষায় তথ্য প্রযুক্তি (আইসিটি)’ ব্যবহার বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, শিক্ষকদের শিক্ষামূলক কনটেন্ট তৈরি করে শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দিতে হবে। প্রত্যেকটি প্রতিষ্ঠানে ইন্টারনেট ব্যবহারের সুব্যবস্থা থাকতে হবে। আপনার প্রতিষ্ঠানে টাকা না থাকলে প্রয়োজনে টাকা আমি দেব। তিনি শিক্ষকদের রাজনীতি মুক্ত থাকারও আহ্বান জানান।
সভায় সভাপতিত্ব করেন বাকেরগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার খন্দকার আমিনুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন বাকেরগঞ্জ সরকারি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এইচএম জাফর আহমেদ, বরিশাল বিএম স্কুলের প্রধান শিক্ষক মোমিন হাওলাদার, বাকেরগঞ্জ উপজেলা ছাত্র শিক্ষক ঐক্য পরিষদের সভাপতি ফজলুর রহমান মোল্লা, বাকেরগঞ্জ জে.এস.ইউ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুর রহমান। এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও আইসিটি’র শতাধিক শিক্ষক উপস্থিত ছিলেন।

সভা শেষে বাকরগঞ্জ সরকারি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এইচ.এম জাফর আহমেদ রচিত ‘মাধ্যমিক আইসিটি ল্যাব রেফারেন্স বুক’ বইয়ের মোড়ক উন্মোচন করেন বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রোমানা আফরোজ।

মতবিনিময় সভার সঞ্চালনায় করেন আমেনা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. মহসিন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews