বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
নরওয়ে আইভরিকোস্টকে ২-১ গোলে হারিয়ে শেষ ষোলতে। ট্রাইব্রেকারে জার্মানিকে হারিয়ে শেষ ষোলোয় প্যারাগুয়ে। আশাহত জার্মান ভক্তরা। ট্রাইব্রেকারে ৩-২ ব্যবধানে মরক্কো জয়ী হয়ে বিশ্বকাপের পরবর্তী রাউন্ডে। প্রতিনিয়ত রোড এক্সিডেন্ট থেকে বাঁচার জন্য কুয়াকাটা পর্যন্ত ৬ লেনের রাস্তা ও রেললাইন চায় বরিশালবাসী। জাতীয় সাংবাদিক সংস্থার স্থায়ী পরিষদ সদস্য ও নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান লায়ন সোবহান হাওলাদারকে স্থায়ী পরিষদের জন্মদিনের শুভেচ্ছা কেরাণীগঞ্জে ২২০ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে চীনের জায়ান্ট হান্ডা ইন্ডাস্ট্রিজ। ১৩০০০ জনের কর্মসংস্থান হবে। ভারতের ফেলে রাখা জমিতে চীনের হাই-টেক জোন। বেইজিংয়ে ঐতিহাসিক চুক্তি করলো ঢাকা। বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে করিডোরের প্রস্তাব দিয়েছে চীন ভাইয়া গ্রুপ (নাবিস্কো) কেরাণীগঞ্জের কাজীরগাঁওয়ে প্রতিষ্ঠিত করতে চলছে ২৫০ শয্যাবিশিষ্ট রাইট এইড নামে অত্যাধুনিক হাসপাতাল। ঢাকায় পবিত্র আশুরার তাজিয়া মিছিল

নতুন শিক্ষাক্রম বাতিলের দাবি জাতীয় শিক্ষক ফোরামের।

  • প্রকাশিত: রবিবার, ১১ আগস্ট, ২০২৪
  • ৮৪৫ বার পড়া হয়েছে

নিজস্ব সংবাদাতাঃ | ১১আগস্ট , ২০২৪
জাতীয় শিক্ষক ফোরাম এর কেন্দ্রীয় প্রধান উপদেষ্টা অধ্যাপক মাহবুবুর রহমান বলেছেন, নতুন কারিকুলাম বাতিল করতে হবে। সেই সঙ্গে নতুন শিক্ষা কমিশন গঠন করে জনগণের প্রত্যাশার আলোকে কারিকুলাম প্রণয়ন করতে হবে।
শনিবার (১০ আগস্ট) বিকেল ৩টায় জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয় শিক্ষক ফোরাম কেন্দ্রীয় কমিটির আয়োজনে ‘গণহত্যার বিচার, শিক্ষা কারিকুলাম বাতিল ও শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনার দাবিতে’ মানববন্ধন কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
জাতীয় শিক্ষক ফোরামের কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক নাছির উদ্দীন খান এর সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে গণহত্যার বিচার এবং আহত সব ছাত্র-জনতার সুচিকিৎসার দায়িত্বভার গ্রহণ করার জন্য নতুন সরকারের নিকট দাবি জানানো হয়।
মানববন্ধন কর্মসূচি থেকে আগামী ১৭ আগস্ট শনিবার জেলায় জেলায় ‘গণহত্যার বিচার, কারিকুলাম বাতিল, শিক্ষাব্যবস্থা জাতীয়করণ ও শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালনের ঘোষণা দেয়া হয়।
মানববন্ধন শেষে আন্দোলনে আহত, নিহত সবার জন্য মাগফেরাত কামনা ও দুয়া অনুষ্ঠিত হয়।
সেক্রেটারি জেনারেল প্রভাষক আব্দুস সবুর এর পরিচালনায় অনুষ্ঠিত মানববন্ধনে আরও বক্তব্য রাখেন জাতীয় শিক্ষক ফোরাম এর কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি মাও এ বি এম জাকারিয়া, অধ্যাপক আমিনুল ইসলাম, জয়েন্ট সেক্রেটারি জেনারেল ইশতিয়াক মু. আল আমীন, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) প্রভাষক আমজাদ হোসেন আজমী, কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক ড. মাসুম রব্বানী আল আযহারী, প্রাইভেট বিশ্ববিদ্যালয় বিষয়ক সম্পাদক ড. মাসউদুর রহমান প্রমুখ।

 

 

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews