রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় সাংবাদিক সংস্থার মাসিক আলোচনাসভা গ্রাম আগে না রাস্তা আগে? কেন্দ্রীয় ফারিয়ার মিলন মেলায় চট্টগ্রাম মহানগর ফারিয়ার পক্ষ থেকে অংশগ্রহণকারীদের শুভেচ্ছা ও অভিনন্দন বাংলাদেশে গাড়ির কারখানা করবে টয়োটা জাতীয় সাংবাদিক সংস্থার নতুন মহাসচিব ঈশিতা হাসান, কেন্দ্রীয় অফিস উদ্বোধন। এ্যাডভোকেট অপুকে কুষ্টিয়া জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক হিসেবে পেতে চায় তৃণমূল নেতা-কর্মীরা। রাজনীতিতে শেষ বলতে কিছু নেই। নরওয়ে আইভরিকোস্টকে ২-১ গোলে হারিয়ে শেষ ষোলতে। ট্রাইব্রেকারে জার্মানিকে হারিয়ে শেষ ষোলোয় প্যারাগুয়ে। আশাহত জার্মান ভক্তরা। ট্রাইব্রেকারে ৩-২ ব্যবধানে মরক্কো জয়ী হয়ে বিশ্বকাপের পরবর্তী রাউন্ডে।

ইসলামবিদ্বেষী কন্টেন্ট নিষিদ্ধ করতে জাকারবার্গকে ইমরান খানের চিঠি

  • প্রকাশিত: সোমবার, ২৬ অক্টোবর, ২০২০
  • ৯৬৯ বার পড়া হয়েছে

ফেসবুকের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মার্ক জাকারবার্গকে চিঠি দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। সামাজিক যোগাযোগমাধ্যমে ইসলামবিদ্বেষ সম্পর্কিত কনটেন্ট নিষিদ্ধ করে দিতে এ চিঠি লিখেছেন ইমরান খান।

গতকাল রোববার পাকিস্তান সরকার গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছে। এরপর সে চিঠি টুইটারেও পোস্ট করা হয়েছে। পাকিস্তানি গণমাধ্যম ডন এ খবর জানিয়েছে।

চিঠিতে ইমরান খান বলেছেন, ক্রমবর্ধমান ইসলামবিদ্বেষ ‘বিশ্বজুড়ে চরমপন্থা ও সহিংসতাকে উৎসাহিত’ করছে। বিশেষত ফেসবুকের মতো সামাজিক যোগাযোগমাধ্যমেও এসব ছড়াচ্ছে।

ইমরান খান বলেন, ‘আমি আপনাকে আহ্বান জানাব, ইসলামবিদ্বেষের ওপর অনুরূপ নিষেধাজ্ঞা আরোপ করতে। ইসলামের বিরুদ্ধে ঘৃণা ফেসবুকের মাধ্যমে যেন না ছড়ায়।’

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews