বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
নরওয়ে আইভরিকোস্টকে ২-১ গোলে হারিয়ে শেষ ষোলতে। ট্রাইব্রেকারে জার্মানিকে হারিয়ে শেষ ষোলোয় প্যারাগুয়ে। আশাহত জার্মান ভক্তরা। ট্রাইব্রেকারে ৩-২ ব্যবধানে মরক্কো জয়ী হয়ে বিশ্বকাপের পরবর্তী রাউন্ডে। প্রতিনিয়ত রোড এক্সিডেন্ট থেকে বাঁচার জন্য কুয়াকাটা পর্যন্ত ৬ লেনের রাস্তা ও রেললাইন চায় বরিশালবাসী। জাতীয় সাংবাদিক সংস্থার স্থায়ী পরিষদ সদস্য ও নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান লায়ন সোবহান হাওলাদারকে স্থায়ী পরিষদের জন্মদিনের শুভেচ্ছা কেরাণীগঞ্জে ২২০ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে চীনের জায়ান্ট হান্ডা ইন্ডাস্ট্রিজ। ১৩০০০ জনের কর্মসংস্থান হবে। ভারতের ফেলে রাখা জমিতে চীনের হাই-টেক জোন। বেইজিংয়ে ঐতিহাসিক চুক্তি করলো ঢাকা। বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে করিডোরের প্রস্তাব দিয়েছে চীন ভাইয়া গ্রুপ (নাবিস্কো) কেরাণীগঞ্জের কাজীরগাঁওয়ে প্রতিষ্ঠিত করতে চলছে ২৫০ শয্যাবিশিষ্ট রাইট এইড নামে অত্যাধুনিক হাসপাতাল। ঢাকায় পবিত্র আশুরার তাজিয়া মিছিল

ফ্রান্সের ইসলামবিরোধী কর্মকাণ্ডে ‍মুসলিমবিশ্বে প্রতিবাদের ঝড়

  • প্রকাশিত: রবিবার, ২৫ অক্টোবর, ২০২০
  • ৯০৭ বার পড়া হয়েছে

ইসলাম এবং মুসলমান নিয়ে ফরাসী প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর অবমাননাকর বিবৃতির তীব্র নিন্দা জ্ঞাপন অব্যাহত রয়েছে আরবসহ সমগ্র মুসলিমবিশ্বে। জোরদার হচ্ছে ফরাসী পণ্য বয়কটের আহ্বান।

বুধবার ম্যাক্রোঁ বলেন, স্বাধীন মত প্রকাশের নীতি অনুযায়ী মহানবী মুহাম্মদ (স.) কে নিয়ে অসম্মানজনক কার্টুন প্রকাশ তিনি বন্ধ করতে পারবেন না। তার এ বিবৃতির পর মুসলিম বিশ্বে তীব্র ক্ষোভ এবং প্রতিবাদ ছড়িয়ে পড়ে।

মিশরের আল-আজহারের গ্র্যান্ড ইমাম শেখ আহমেদ আল-তায়েব ইসলামবিরোধী মন্তব্যকে, রাজনৈতিক লড়াইয়ে ইসলামকে টেনে আনার নিয়মতান্ত্রিক প্রচার বলে অভিহিত করেছেন।

এক বিবৃতিতে তিনি বলেন, আমরা কখনোই আমাদের প্রতীক এবং পবিত্র স্থাপনাগুলোকে নির্বাচনী লড়াইয়ের সস্তা দর কষাকষির হাতিয়ার হতে দেবো না।

লিবিয়ার প্রেসিডেন্সিয়াল কাউন্সিলের সদস্য মোহাম্মদ জায়েদ ইসলামবিরোধী ম্যাক্রোঁর অসম্মানজনক বক্তব্যের নিন্দা জানিয়েছেন। বলেন, মহানবীর সম্মান, দুষিত বিবৃতি এবং তুচ্ছ কার্টুন দ্বারা কখনোই ক্ষতিগ্রস্ত হতে পারে না।

ফ্রান্সের মুসলিমবিরোধী প্রচারণার প্রতিবাদে আবারো ফরাসী পণ্য বয়কটের ডাক দিয়েছেন ইয়েমেনের ধর্মমন্ত্রী আহমাদ আত্তিয়া।

জর্ডানের মুসলিম ব্রাদারহুড ম্যাক্রোঁর বক্তব্যকে মুসলিম জাতির প্রতি আগ্রাসন, ঘৃণা, বিদ্বেষ এবং বর্ণবাদী বলে আখ্যা দিয়েছে।

মহানবীকে অসম্মান করে কার্টুন পুনঃপ্রকাশ এবং ম্যাক্রোঁর বিবৃতির তীব্র নিন্দা জানিয়ে বিক্ষোভ হয়েছে সিরিয়ার উত্তরাঞ্চলীয় এলাকায়। সেখানে কয়েক হাজার মানুষ অংশ নেন। দেশটির জারাবুলুস এবং তেল আবিয়াদ শহরেও বিক্ষোভ হয়েছে। এসময় প্রতিবাদ জানিয়েছে ম্যাক্রোঁর কুশপুতুল পুড়ানো হয়।

‘ইসলাম শান্তির ধর্ম। এখানে সন্ত্রাসবাদের কোনো স্থান নেই। সন্ত্রাসবাদের কারিগর ফ্রান্স। তেল আবিয়াদের স্থানীয় কাউন্সিলর ওয়ায়েল হামদু আরো বলেন, আল জেরিয়ায় ১৫ লাখ মানুষকে হত্যা করেছে ফ্রান্স। সে ইতিহাস আমরা ভুলে যায়নি।

গেলো কয়েক সপ্তাহ ধরে ইসলাম এবং মুসলমানদের আক্রমণ করে যাচ্ছেন ম্যাক্রোঁ। মুসলমানদের বিচ্ছিন্নতাবাদী আখ্যা দিয়েছেন। ইসলামকে সারাবিশ্বের জন্য সংকট বলেও অভিহিত করেন ফরাসী প্রেসিডেন্ট।

শার্লি হেব্দোর উস্কানিতে এ পরিস্থিতির সূত্রপাত। কট্টর বামপন্থী ফরাসী ম্যাগাজিনটি ইসলামবিরোধী কার্টুন প্রকাশের জন্য কুখ্যাত। তাদের এ ন্যাক্কারজনক কর্মকাণ্ডে মুসলিম বিশ্বের তীব্র নিন্দা এবং ক্ষোভের জন্ম নেয়।

চলতি বছরের শুরুতে শার্লি হেব্দো ইসলাম এবং মহানবীকে অসম্মান করে কার্টুন পুনপ্রকাশ করে। ২০০৬ সালে প্রথম ওই কার্টুনগুলো ড্যানিশ পত্রিকা জিল্যান্ডস পোস্টেনে প্রকাশ করা হয়। তখনও বিশ্বব্যাপী প্রতিবাদ এবং নিন্দার ঝড় উঠে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews