রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় সাংবাদিক সংস্থার মাসিক আলোচনাসভা গ্রাম আগে না রাস্তা আগে? কেন্দ্রীয় ফারিয়ার মিলন মেলায় চট্টগ্রাম মহানগর ফারিয়ার পক্ষ থেকে অংশগ্রহণকারীদের শুভেচ্ছা ও অভিনন্দন বাংলাদেশে গাড়ির কারখানা করবে টয়োটা জাতীয় সাংবাদিক সংস্থার নতুন মহাসচিব ঈশিতা হাসান, কেন্দ্রীয় অফিস উদ্বোধন। এ্যাডভোকেট অপুকে কুষ্টিয়া জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক হিসেবে পেতে চায় তৃণমূল নেতা-কর্মীরা। রাজনীতিতে শেষ বলতে কিছু নেই। নরওয়ে আইভরিকোস্টকে ২-১ গোলে হারিয়ে শেষ ষোলতে। ট্রাইব্রেকারে জার্মানিকে হারিয়ে শেষ ষোলোয় প্যারাগুয়ে। আশাহত জার্মান ভক্তরা। ট্রাইব্রেকারে ৩-২ ব্যবধানে মরক্কো জয়ী হয়ে বিশ্বকাপের পরবর্তী রাউন্ডে।

শাহবাগে মুক্তিযুদ্ধ মঞ্চের অবরোধ কর্মসূচি প্রত্যাহার

  • প্রকাশিত: শনিবার, ১০ অক্টোবর, ২০২০
  • ৬৩৯ বার পড়া হয়েছে

ধর্ষকের দ্রুত গ্রেফতার এবং তাদের সর্বোচ্চ শাস্তির দাবিতে শাহবাগ গোল চত্বর অবরোধ কর্মসূচি প্রত্যাহার করেছে মুক্তিযুদ্ধ মঞ্চ। শনিবার সন্ধ্যা ৭টার দিকে এ অবরোধ কর্মসূচি প্রত্যাহার করা হয়।

অবস্থান কর্মসূচি প্রত্যাহার শেষে মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বলেন, জনদুর্ভোগের কথা ভেবে আমরা আমাদের অবরোধ কর্মসূচি প্রত্যাহার করছি। নতুন কোনো কর্মসূচি গ্রহণ করা হলে তা জানিয়ে দেওয়া হবে।

এর আগে বিকেল সাড়ে ৪টার দিকে মিছিলসহ শাহবাগের মূল সড়কে অবস্থান গ্রহণ করে মুক্তিযুদ্ধ মঞ্চ। মুক্তিযুদ্ধ মঞ্চের সড়কে অবস্থান করার ফলে চারপাশে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। এ পথে চলাচলকারী মানুষের চরম ভোগান্তি লক্ষ্য করা যায়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews