বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
নরওয়ে আইভরিকোস্টকে ২-১ গোলে হারিয়ে শেষ ষোলতে। ট্রাইব্রেকারে জার্মানিকে হারিয়ে শেষ ষোলোয় প্যারাগুয়ে। আশাহত জার্মান ভক্তরা। ট্রাইব্রেকারে ৩-২ ব্যবধানে মরক্কো জয়ী হয়ে বিশ্বকাপের পরবর্তী রাউন্ডে। প্রতিনিয়ত রোড এক্সিডেন্ট থেকে বাঁচার জন্য কুয়াকাটা পর্যন্ত ৬ লেনের রাস্তা ও রেললাইন চায় বরিশালবাসী। জাতীয় সাংবাদিক সংস্থার স্থায়ী পরিষদ সদস্য ও নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান লায়ন সোবহান হাওলাদারকে স্থায়ী পরিষদের জন্মদিনের শুভেচ্ছা কেরাণীগঞ্জে ২২০ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে চীনের জায়ান্ট হান্ডা ইন্ডাস্ট্রিজ। ১৩০০০ জনের কর্মসংস্থান হবে। ভারতের ফেলে রাখা জমিতে চীনের হাই-টেক জোন। বেইজিংয়ে ঐতিহাসিক চুক্তি করলো ঢাকা। বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে করিডোরের প্রস্তাব দিয়েছে চীন ভাইয়া গ্রুপ (নাবিস্কো) কেরাণীগঞ্জের কাজীরগাঁওয়ে প্রতিষ্ঠিত করতে চলছে ২৫০ শয্যাবিশিষ্ট রাইট এইড নামে অত্যাধুনিক হাসপাতাল। ঢাকায় পবিত্র আশুরার তাজিয়া মিছিল

মহানবী (সা.)-কে অবমাননার প্রতিবাদে রাজধানীর বিভিন্ন স্থানে বিক্ষোভ

  • প্রকাশিত: বুধবার, ২৮ অক্টোবর, ২০২০
  • ৬২৬ বার পড়া হয়েছে

ফ্রান্সে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর ব্যাঙ্গাত্মক কার্টুন প্রদর্শনের প্রতিবাদে বাংলাদেশে ক্ষুব্ধ জনতার প্রতিবাদ অব্যাহত রয়েছে। গত কয়েকদিনের রেশ ধরে আজ বুধবার রাজধানীর কয়েকটি জায়গায় বিক্ষোভ করেন কওমি মাদ্রাসার আলেম-ওলামা ও শিক্ষার্থীরা এবং বিভিন্ন ধর্মভিত্তিক সংগঠন।

আজ বুধবার ইসলামী ঐক্যজোট বায়তুল মোকাররম মসজিদ এলাকায় বিক্ষোভ শেষে ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁর কুশপুত্তলিকা দাহ করেছে।

রাজধানীর মোহাম্মদপুরেও একই ইস্যুতে সমাবেশ ও মিছিল করে ইত্তেফাকুল মাদারিস। সমাবেশে বেফাকের ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা মাহফুজুল হক, মাওলানা মামুনুল হক, মাওলানা আবু তালহা, মাওলানা জালালুদ্দিন, মাওলানা আতাউল্লাহ আমিন, মাওলানা ফয়সাল আহমদ প্রমুখ প্রতিবাদ জানিয়ে বক্তব্য দেন।

জোহরের নামাজের পর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সামনে বিক্ষোভ করেছে ইসলামী ঐক্যজোট। বিক্ষোভ শেষে ফরাসি প্রেসিডেন্টের কুশপুত্তলিকা দাহ করা হয়। বিক্ষোভে ফ্রান্সের সব ধরনের পণ্য রাষ্ট্রীয়ভাবে বর্জনের ঘোষণা দেওয়ার দাবি জানান ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আবুল হাসনাত আমিনী।

বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন ইসলামী ঐক্যজোটের সিনিয়র ভাইস চেয়ারম্যান আবদুর রশীদ মজুমদার, যুগ্ম মহাসচিব ফজলুর রহমান, শেখ লোকমান হোসেন, আলতাফ হোসেন, এ কে এম আশরাফুল হক, প্রচার সম্পাদক আনসারুল হক ইমরান প্রমুখ।

এ ছাড়া ঢাকার বাইরে হবিগঞ্জ, মৌলভীবাজার, ময়মনসিংহ, নেত্রকোনা, ভোলা, গোপালগঞ্জেও বিক্ষোভের খবর পাওয়া গেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews