1. sajbela24@gmail.com : দৈনিক সাঁঝবেলা : দৈনিক সাঁঝবেলা
  2. info@www.dainiksajbela.com : দৈনিক সাঁঝবেলা :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন
শিরোনাম :
কলসকাঠী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আল আমীন মোল্লাকে জাতীয় অর্থোপেডিক্স হাসপাতালে দেখতে যান বরিশাল- ৬ আসনের ( বাকেরগঞ্জ) মাননীয় সংসদ সদস্য আবুল হোসেন খান। ইসলামী ব্যাংকে নতুন প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক জহির হোসেন। বরিশাল, লালমনিরহাটে ইপিজেড এবং গাজীপুর, বরগুনা ও পিরোজপুরে হবে অর্থনৈতিক অঞ্চল। ১৯ জুন-২০২৬ রোজ-শুক্রবার মারমেইড সাইট অফিসে সকাল ৯-৩০ টায় শেয়ারহোল্ডারদের সাধারণ সভা। ‘সুফি সাইকোলজি ‘ গ্রন্থের মোড়ক উন্মোচন ও গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত। নবম বাংলাদেশ চীন মৈত্রী সেতুর চুক্তি (লেবুখালী-বাউফল-গলাচিপা-আমড়াগাছিয়া) যাহা বগা ফেরিঘাটের ভাটিতে নির্মিত হবে। রাজধানীর আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল জাতীয় বিশ্ববিদ্যালয়ের নব-নির্বাচিত সিনেট সদস্য হলেন বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খান। অভিনব প্রতারণার শিকার গ্রাহক। ৩৪ তলার ফ্ল্যাটের দাম পরিশোধ করে জানতে পারলেন ভবন ৩২ তলা ২০২৬ সালে অনুষ্ঠিতব্য এসএসসি ও সমমান পরীক্ষার ফল আগামী ২০ জুলাই।

হাজী সেলিমের ছেলে আটক

  • প্রকাশিত: সোমবার, ২৬ অক্টোবর, ২০২০
  • ৬০৭ বার পড়া হয়েছে

রাজধানীতে নৌবাহিনীর কর্মকর্তাকে মারধর ও হত্যার হুমকির ঘটনায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের কাউন্সিলর ও ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হাজী সেলিমের ছেলে মোহাম্মদ ইরফান সেলিমকে আটক করা হয়েছে।

সোমবার (২৬ অক্টোবর) দুপুরে তাকে আটক করা হয় বলে জানা গেছে।

এর আগে, আজ ভোরে ভুক্তভোগী নৌবাহিনীর কর্মকর্তা লেফটেন্যান্ট ওয়াসিম নিজেই বাদী হয়ে ধানমন্ডি থানায় মামলাটি দায়ের করেন। মামলায় সংসদ সদস্য হাজী সেলিমের ছেলে ইরফান সেলিম (৩৭), তার বডিগার্ড মোহাম্মদ জাহিদ (৩৫), হাজী সেলিমের মদীনা গ্রুপের প্রটোকল অফিসার এবি সিদ্দিক দিপু (৪৫), গাড়িচালক মিজানুর রহমানসহ (৩০) অজ্ঞাতপরিচয়ের দু-তিনজনকে আসামি করা হয়েছে।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, ইরফানের গাড়ি ওয়াসিমকে ধাক্কা মারার পর নৌবাহিনীর কর্মকর্তা ওয়াসিম সড়কের পাশে মোটরসাইকেলটি থামান এবং গাড়ির সামনে দাঁড়ান। নিজের পরিচয় দেন। তখন গাড়ি থেকে আসামিরা একসঙ্গে বলতে থাকেন, ‘তোর নৌবাহিনী/সেনাবাহিনী বের করতেছি, তোর লেফটেন্যান্ট/ক্যাপ্টেন বের করতেছি। তোকে এখনই মেরে ফেলব।’

এরপর বের হয়ে ওয়াসিমকে কিলঘুষি মারেন এবং তার স্ত্রীকে অশ্লীল ভাষায় গালিগালাজ করেন। তারা মারধর করে ওয়াসিমকে রক্তাক্ত অবস্থায় ফেলে যান। তার স্ত্রী, স্থানীয় জনতা এবং পাশে ডিউটিরত ধানমন্ডির ট্রাফিক পুলিশ কর্মকর্তা তাকে উদ্ধার করে আনোয়ার খান মডেল হাসপাতালে নিয়ে যান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews