1. sajbela24@gmail.com : দৈনিক সাঁঝবেলা : দৈনিক সাঁঝবেলা
  2. info@www.dainiksajbela.com : দৈনিক সাঁঝবেলা :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০২:২৪ অপরাহ্ন
শিরোনাম :
ইসলামী ব্যাংকে নতুন প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক জহির হোসেন। বরিশাল, লালমনিরহাটে ইপিজেড এবং গাজীপুর, বরগুনা ও পিরোজপুরে হবে অর্থনৈতিক অঞ্চল। ১৯ জুন-২০২৬ রোজ-শুক্রবার মারমেইড সাইট অফিসে সকাল ৯-৩০ টায় শেয়ারহোল্ডারদের সাধারণ সভা। ‘সুফি সাইকোলজি ‘ গ্রন্থের মোড়ক উন্মোচন ও গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত। নবম বাংলাদেশ চীন মৈত্রী সেতুর চুক্তি (লেবুখালী-বাউফল-গলাচিপা-আমড়াগাছিয়া) যাহা বগা ফেরিঘাটের ভাটিতে নির্মিত হবে। রাজধানীর আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল জাতীয় বিশ্ববিদ্যালয়ের নব-নির্বাচিত সিনেট সদস্য হলেন বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খান। অভিনব প্রতারণার শিকার গ্রাহক। ৩৪ তলার ফ্ল্যাটের দাম পরিশোধ করে জানতে পারলেন ভবন ৩২ তলা ২০২৬ সালে অনুষ্ঠিতব্য এসএসসি ও সমমান পরীক্ষার ফল আগামী ২০ জুলাই। ফারিয়ার স্থায়ী পরিষদ সদস্য এ. এইচ খান লিটনের পিতৃবিয়োগ

মমতাকে উপহার পাঠালেন শেখ হাসিনা

  • প্রকাশিত: রবিবার, ১৮ অক্টোবর, ২০২০
  • ৬১১ বার পড়া হয়েছে

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে শুভেচ্ছা উপহার পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ রবিবার দুপুরে বেনাপোল চেকপোস্ট দিয়ে প্রধানমন্ত্রীর এই উপহার সামগ্রী ভারতে পাঠানো হয়। এদিন সন্ধ্যায় কলকাতায় নিযুক্ত বাংলাদেশি হাই কমিশনের উপ হাইকমিশনার তৌফিক হাসান উপহারটি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর কার্যালয় ‘নবান্ন’তে গিয়ে তার হাতে পৌঁছে দেন।

বেনাপোলের সিএন্ডএফ এজেন্ট প্রতিনিধি মোস্তাফিজুর রহমান রুবেল গণমাধ্যমকে জানান, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে পাঠানো উপহার সামগ্রী দুপুর ১২টার দিকে বেনাপোল চেকপোস্ট থেকে নিয়ে তিনি ওপারে পেট্রাপোল চেকপোস্টে পৌঁছে দেন।

বেনাপোল ইমিগ্রেশন চেকপোস্টের অফিসার ইনচার্জ (ওসি) আহসান হাবিব সাংবাদিকদের জানান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের চিফ প্রটোকল অফিসার আতাউর রহমানের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার সামগ্রী বেনাপোলে পাঠানো হয়। সেটি গ্রহণের জন্য পেট্রাপোলে আগে থেকেই অবস্থান করছিলেন কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশনের প্রথম সচিবের সহকারী আলম হোসেন।

কলকাতায় নিযুক্ত বাংলাদেশি উপ-হাইকমিশনের ডেপুটি কমিশনার বিএম জামাল হোসেন (পলিটিক্যাল) স্থানীয় সাংবাদিকদের জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাঠানো উপহার সামগ্রী সন্ধ্যায় কলকাতা পৌঁছানোর পর সেটি মুখ্যমন্ত্রীর দফতরে পৌঁছে দেওয়া হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews