1. sajbela24@gmail.com : দৈনিক সাঁঝবেলা : দৈনিক সাঁঝবেলা
  2. info@www.dainiksajbela.com : দৈনিক সাঁঝবেলা :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন
শিরোনাম :
মহাখালী – ফুলবাড়িয়া – সায়েদাবাস বাস টার্মিনাল দ্রুত সরিয়ে নেয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর। কলসকাঠী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আল আমীন মোল্লাকে জাতীয় অর্থোপেডিক্স হাসপাতালে দেখতে যান বরিশাল- ৬ আসনের ( বাকেরগঞ্জ) মাননীয় সংসদ সদস্য আবুল হোসেন খান। ইসলামী ব্যাংকে নতুন প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক জহির হোসেন। বরিশাল, লালমনিরহাটে ইপিজেড এবং গাজীপুর, বরগুনা ও পিরোজপুরে হবে অর্থনৈতিক অঞ্চল। ১৯ জুন-২০২৬ রোজ-শুক্রবার মারমেইড সাইট অফিসে সকাল ৯-৩০ টায় শেয়ারহোল্ডারদের সাধারণ সভা। ‘সুফি সাইকোলজি ‘ গ্রন্থের মোড়ক উন্মোচন ও গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত। নবম বাংলাদেশ চীন মৈত্রী সেতুর চুক্তি (লেবুখালী-বাউফল-গলাচিপা-আমড়াগাছিয়া) যাহা বগা ফেরিঘাটের ভাটিতে নির্মিত হবে। রাজধানীর আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল জাতীয় বিশ্ববিদ্যালয়ের নব-নির্বাচিত সিনেট সদস্য হলেন বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খান। অভিনব প্রতারণার শিকার গ্রাহক। ৩৪ তলার ফ্ল্যাটের দাম পরিশোধ করে জানতে পারলেন ভবন ৩২ তলা

গ্লোব বায়োটেকের করোনা ভ্যাকসিনকে তালিকাভুক্ত করলো বিশ্ব স্বাস্থ্য সংস্থা

  • প্রকাশিত: শনিবার, ১৭ অক্টোবর, ২০২০
  • ৬০৭ বার পড়া হয়েছে

দেশীয় প্রতিষ্ঠান গ্লোব বায়োটেকের তৈরি করোনার ভ্যাকসিন ‘ব্যানকোভিড’কে তালিকাভুক্ত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। শনিবার গ্লোব বায়োটেকের প্রধান নির্বাহী ড. কাকন নাগ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ১৫ অক্টোবর বিশ্ব স্বাস্থ্য সংস্থা গ্লোব বায়োটেকের আবিষ্কার করা তিনটি ভ্যাকসিনকে কোভিড-১৯ এর ভ্যাকসিন ক্যান্ডিডেট তালিকাতে অন্তর্ভুক্ত করেছে। গ্লোবের ভ্যাকসিনের নাম ব্যানকোভিড। ভ্যাকসিন তিনটি হলো, D614G Variant mRNA vaccine, DNA plasmid vaccine এবং Adenovirus Type-5 Vector Vaccine।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বাংলাদেশের গ্লোব বায়োটেক-ই বিশ্বের একমাত্র প্রতিষ্ঠান, যাদের সর্বোচ্চ তিনটি ভ্যাকসিনের নাম বিশ্ব স্বাস্থ্য সংস্থার ভ্যাকসিন ক্যান্ডিডেটের তালিকাতে রয়েছে।

এর আগে, দেশীয় প্রতিষ্ঠান গ্লোব বায়োটেক তাদের তৈরি ভ্যাকসিনকে করোনাভাইরাস প্রতিরোধে সক্ষম বলে দাবি করে।

ব্যানকোভিড নিয়ে একটি প্রকাশনা গবেষণা সংক্রান্ত প্রি-প্রিন্ট সার্ভার বায়োআর্কাইভে দেয়া হয়। গ্লোব বায়োটেক লিমিটেড, গ্লোব ফার্মাসিউটিক্যালস কোম্পানি লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠান।

আগামী বছরের জানুয়ারি থেকে বাণিজ্যিকভাবে এই ভ্যাকসিন বাজার আনার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছে প্রতিষ্ঠানটি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews