রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় সাংবাদিক সংস্থার মাসিক আলোচনাসভা গ্রাম আগে না রাস্তা আগে? কেন্দ্রীয় ফারিয়ার মিলন মেলায় চট্টগ্রাম মহানগর ফারিয়ার পক্ষ থেকে অংশগ্রহণকারীদের শুভেচ্ছা ও অভিনন্দন বাংলাদেশে গাড়ির কারখানা করবে টয়োটা জাতীয় সাংবাদিক সংস্থার নতুন মহাসচিব ঈশিতা হাসান, কেন্দ্রীয় অফিস উদ্বোধন। এ্যাডভোকেট অপুকে কুষ্টিয়া জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক হিসেবে পেতে চায় তৃণমূল নেতা-কর্মীরা। রাজনীতিতে শেষ বলতে কিছু নেই। নরওয়ে আইভরিকোস্টকে ২-১ গোলে হারিয়ে শেষ ষোলতে। ট্রাইব্রেকারে জার্মানিকে হারিয়ে শেষ ষোলোয় প্যারাগুয়ে। আশাহত জার্মান ভক্তরা। ট্রাইব্রেকারে ৩-২ ব্যবধানে মরক্কো জয়ী হয়ে বিশ্বকাপের পরবর্তী রাউন্ডে।

ধর্ষণের পাশবিকতা বন্ধে সর্বোচ্চ শাস্তির বিধান করা হয়েছে: প্রধানমন্ত্রী

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২০
  • ৭০৪ বার পড়া হয়েছে

ধর্ষণের পাশবিকতা বন্ধে আইন সংশোধন করে সর্বোচ্চ শাস্তির বিধান করা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।দুপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে এ কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, সংসদের অধিবেশন বন্ধ থাকায় রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করেছেন। যা পরবর্তী অধিবেশনে আইন আকারে পাস করা হবে।

তিনি বলেন, যেকোন সমস্যা সমাধান করাই সরকারের মূল লক্ষ্য। দুর্যোগ মোকাবেলায় বিশ্বে দৃষ্টান্ত স্থাপন করেছে বাংলাদেশ।

তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে যারা উদ্বাস্তু হবে তাদের গৃহনির্মাণ করে দেয়া হবে। দেশে একজন মানুষও গৃহহারা থাকবে না বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী। দূর্যোগকালীন পরিস্থিতি নিয়ন্ত্রণ ও আশ্রয়ের জন্য কন্ট্রোল সেন্টার ও মাল্টিপারপাস সাইক্লোন সেন্টার তৈরি করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews