1. sajbela24@gmail.com : দৈনিক সাঁঝবেলা : দৈনিক সাঁঝবেলা
  2. info@www.dainiksajbela.com : দৈনিক সাঁঝবেলা :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
ইসলামী ব্যাংকে নতুন প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক জহির হোসেন। বরিশাল, লালমনিরহাটে ইপিজেড এবং গাজীপুর, বরগুনা ও পিরোজপুরে হবে অর্থনৈতিক অঞ্চল। ১৯ জুন-২০২৬ রোজ-শুক্রবার মারমেইড সাইট অফিসে সকাল ৯-৩০ টায় শেয়ারহোল্ডারদের সাধারণ সভা। ‘সুফি সাইকোলজি ‘ গ্রন্থের মোড়ক উন্মোচন ও গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত। নবম বাংলাদেশ চীন মৈত্রী সেতুর চুক্তি (লেবুখালী-বাউফল-গলাচিপা-আমড়াগাছিয়া) যাহা বগা ফেরিঘাটের ভাটিতে নির্মিত হবে। রাজধানীর আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল জাতীয় বিশ্ববিদ্যালয়ের নব-নির্বাচিত সিনেট সদস্য হলেন বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খান। অভিনব প্রতারণার শিকার গ্রাহক। ৩৪ তলার ফ্ল্যাটের দাম পরিশোধ করে জানতে পারলেন ভবন ৩২ তলা ২০২৬ সালে অনুষ্ঠিতব্য এসএসসি ও সমমান পরীক্ষার ফল আগামী ২০ জুলাই। ফারিয়ার স্থায়ী পরিষদ সদস্য এ. এইচ খান লিটনের পিতৃবিয়োগ

‘সুফি সাইকোলজি ‘ গ্রন্থের মোড়ক উন্মোচন ও গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত।

  • প্রকাশিত: রবিবার, ১৪ জুন, ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

রিপোর্টার মোঃ রেজাউল ইসলাম লাকী
01785636569

১৩ জুন ২০২৬:
সুফি সেন্টার চট্টগ্রামের উদ্যোগে বিশিষ্ট সুফি চিন্তক, গবেষক ও লেখক খাজা ওসমান ফারুকী রচিত ‘সুফি সাইকোলজি’ গ্রন্থের মোড়ক উন্মোচন উপলক্ষে “সুফিতত্ত্ব, সমকাল ও সমাজচিন্তা : খাজা ওসমান ফারুকীর চিন্তা, দর্শন ও কর্মযাত্রার এক যুগ” শীর্ষক এক গোলটেবিল বৈঠক আজ চট্টগ্রাম প্রেসক্লাবের সুলতান আহমদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. আবদুস সবুর খান। সভাপতির বক্তব্যে তিনি বলেন, খাজা ওসমান ফারুকী সমকালীন বাংলা ভাষায় সুফি জ্ঞানচর্চাকে নতুন মাত্রায় উন্নীত করেছেন। তাঁর রচনায় আধ্যাত্মিকতা, জ্ঞান, মানবিক মূল্যবোধ ও সামাজিক দায়বদ্ধতার এক অনন্য সমন্বয় পরিলক্ষিত হয়। (যোগ হবে)

‘সুফি সাইকোলজি’ গ্রন্থটি আধুনিক মনোবিজ্ঞান ও ইসলামী আধ্যাত্মিক ঐতিহ্যের মধ্যে একটি গুরুত্বপূর্ণ সেতুবন্ধন রচনা করেছে।

প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ শেখ সাদী। তিনি বলেন, খাজা ওসমান ফারুকীর চিন্তা ও সাহিত্যকর্ম কেবল আধ্যাত্মিক জগতের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং ব্যক্তি, সমাজ ও সভ্যতার নানা সংকটের প্রেক্ষাপটে তা নতুন চিন্তার দুয়ার উন্মোচন করে। ‘সুফি সাইকোলজি’ গ্রন্থটি আত্ম-উপলব্ধি, মানসিক ভারসাম্য এবং মানবিক বিকাশের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাওলানা মুহাম্মদ মুঈনুদ্দীন নূরী আল কুরাইশী, সাজ্জাদানশীন, ওষখাইনীরী নূরীয়া বিষু দরবার শরীফ, চট্টগ্রাম।
সম্মানিত আলোচক হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বিজ্ঞান বিভাগের অধ্যাপক মোহাম্মদ আলম চৌধুরী, ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. মো. নূরে আলম, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ মোরশেদুল আলম, মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. শাহীনুর রহমান, রাজনীতি বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ ইসহাক, চট্টগ্রাম কলেজের প্রিন্সিপাল অধ্যাপক মোহাম্মদ মোজাহেদুল ইসলাম চৌধুরী,
ডেইলি ক্যাপিটাল ভিউজ,নির্বাহী সম্পাদক,
সৈয়দ আবুল বরকত আকাশ, মোহাম্মদ হুমায়ুন কবির, সহযোগী অধ্যাপক, অর্থনীতি বিভাগ, সিটি কলেজ, পীরজাদা শেখ আবু মুহাম্মদ সাইফুল্লাহ ফারুকী, নায়েবে সাজ্জাদানশীন, চরণদ্বীপ দরবার শরীফ, ড. শিব প্রসাদ শূর, ড. মোহাম্মদ কামাল উদ্দিন, অ্যাডভোকেট আলী আব্বাস, জজকোর্ট, গাজীপুর এবং অ্যাডভোকেট মোহাম্মদ সেলিম উদ্দিন, জজকোর্ট, চট্টগ্রাম। ড. মাওলানা খলিলুর রহমান, অধ্যক্ষ, ফায়জুল বারী ফাজিল মাদ্রাসা।

এছাড়াও অনুষ্ঠানে পীর-মাশাইখ, শিক্ষাবিদ, সাংবাদিক, সাহিত্যিক, গবেষক এবং সমাজের বিভিন্ন স্তরের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

বক্তারা তাঁদের আলোচনায় বলেন, বর্তমান বিশ্বে ক্রমবর্ধমান মানসিক অস্থিরতা, নৈতিক অবক্ষয় এবং আত্মিক শূন্যতার প্রেক্ষাপটে সুফি জ্ঞান ও আধ্যাত্মিক চর্চা নতুনভাবে গুরুত্ব লাভ করছে। ‘সুফি সাইকোলজি’ গ্রন্থে মানবমনের বিকাশ, আত্মশুদ্ধি, আত্মসচেতনতা, আধ্যাত্মিক উৎকর্ষ এবং আধুনিক মনোবিজ্ঞানের সঙ্গে ইসলামী আধ্যাত্মিক ঐতিহ্যের একটি সৃজনশীল সংলাপ উপস্থাপিত হয়েছে।

আলোচকগণ আরও বলেন, খাজা ওসমান ফারুকী দীর্ঘদিন ধরে সুফিতত্ত্ব, মানবিক মূল্যবোধ, সামাজিক সম্প্রীতি এবং আধ্যাত্মিক শিক্ষার প্রসারে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তাঁর চিন্তা, দর্শন ও কর্মযাত্রা সমকালীন সমাজে নৈতিকতা, সহনশীলতা, মানবকল্যাণ ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে ইতিবাচক ভূমিকা পালন করছে।

অনুষ্ঠানে ‘সুফি সাইকোলজি’ গ্রন্থের আনুষ্ঠানিক মোড়ক উন্মোচন করা হয় এবং গ্রন্থটির বিষয়বস্তু, গবেষণামূল্য ও সমকালীন প্রাসঙ্গিকতা নিয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়। একই সঙ্গে খাজা ওসমান ফারুকীর বহুল আলোচিত গ্রন্থ ‘সুফি মেডিটেশন’, ‘সুফিনামা’, ‘কুন ফায়াকুন’ আত্মার বিজ্ঞান সহ তাঁর অন্যান্য গ্রন্থের দর্শন, চিন্তা ও সমাজভাবনা নিয়েও আলোকপাত করা হয়।

বক্তারা বলেন, আধ্যাত্মিকতা ও মানবকল্যাণকে কেন্দ্র করে গড়ে ওঠা খাজা ওসমান ফারুকীর চিন্তাধারা বর্তমান প্রজন্মের জন্য একটি ইতিবাচক ও সৃজনশীল দিকনির্দেশনা হিসেবে বিবেচিত হতে পারে। তাঁর রচনাবলি ব্যক্তি-মানুষের আত্মিক জাগরণ এবং সমাজে শান্তি, সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম।

অনুষ্ঠানের শেষাংশে বক্তারা মানবিক, নৈতিক ও আধ্যাত্মিক মূল্যবোধভিত্তিক সমাজ গঠনে জ্ঞানচর্চা, আত্মশুদ্ধি এবং ইতিবাচক সামাজিক উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।

জনাব সুমন মোড়ল-এর সঞ্চালনায় এবং জনাব হাসানুজ্জামান মাসুদ, ফাউন্ডার, আলফ্রেড ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা-এর স্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানটি পরিচালিত হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews