বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
নরওয়ে আইভরিকোস্টকে ২-১ গোলে হারিয়ে শেষ ষোলতে। ট্রাইব্রেকারে জার্মানিকে হারিয়ে শেষ ষোলোয় প্যারাগুয়ে। আশাহত জার্মান ভক্তরা। ট্রাইব্রেকারে ৩-২ ব্যবধানে মরক্কো জয়ী হয়ে বিশ্বকাপের পরবর্তী রাউন্ডে। প্রতিনিয়ত রোড এক্সিডেন্ট থেকে বাঁচার জন্য কুয়াকাটা পর্যন্ত ৬ লেনের রাস্তা ও রেললাইন চায় বরিশালবাসী। জাতীয় সাংবাদিক সংস্থার স্থায়ী পরিষদ সদস্য ও নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান লায়ন সোবহান হাওলাদারকে স্থায়ী পরিষদের জন্মদিনের শুভেচ্ছা কেরাণীগঞ্জে ২২০ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে চীনের জায়ান্ট হান্ডা ইন্ডাস্ট্রিজ। ১৩০০০ জনের কর্মসংস্থান হবে। ভারতের ফেলে রাখা জমিতে চীনের হাই-টেক জোন। বেইজিংয়ে ঐতিহাসিক চুক্তি করলো ঢাকা। বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে করিডোরের প্রস্তাব দিয়েছে চীন ভাইয়া গ্রুপ (নাবিস্কো) কেরাণীগঞ্জের কাজীরগাঁওয়ে প্রতিষ্ঠিত করতে চলছে ২৫০ শয্যাবিশিষ্ট রাইট এইড নামে অত্যাধুনিক হাসপাতাল। ঢাকায় পবিত্র আশুরার তাজিয়া মিছিল

প্রতিবেশী দেশ বন্ধু না শত্রু?

  • প্রকাশিত: শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫
  • ৭৭৬ বার পড়া হয়েছে

গতরাতে পাকিস্তান আফগানিস্তানের কাবুলে হামলা করলো। আফগানের তালেবানরা পাকিস্তানকে অশান্ত করার জন্য প্রায়ই সীমান্তে আক্রমণ করে।

রা*শিয়া-ইউ*ক্রেনের ভয়াবহ যুদ্ধ চলমান। এই যুদ্ধে উভয় দেশ ব্যাপক প্রাণহানি ও সম্পদহারার সম্মুখীন।

ইজ*রা*ইল – গা*জা*কে ধ্বংস করে যুদ্ধ থামালো। কতোদিন যুদ্ধ বন্ধ থাকবে বলা মুশকিল।

কয়েকমাস পূর্বে হয়ে গেল ভারত-পাকিস্তান যুদ্ধ। ভারত-চীনের সাথেও যুদ্ধ করেছে।

নব্বই দশকে ইরাক-ইরান ও ইরাক-কুয়েত যুদ্ধ হয়েছে।

ভারত -বাংলাদেশের প্রতিবেশী বন্ধু রাষ্ট্র। যতোক্ষন তার কথামতো অথবা স্বার্থ রক্ষার্থে বাংলাদেশ চলে ততোক্ষণ বন্ধুত্ব। একারণে ৫৪ বছরে বাংলাদেশ-ভারতের বন্ধুত্ব বহুবার উঠানামা করছে। বর্ডার কিলিং বন্ধুত্বের নিদর্শন হতে পারে না। সম্প্রতি বাংলাদেশ অভিযোগ করেছে ভারত – পার্বত্য চট্টগ্রামকে অশান্ত করার জন্য পাহাড়িদের মদদ দিচ্ছে। বাংলাদেশের উপর দিয়ে ভারত যখন সরাসরি ট্রেন সেভেন সিস্টার্সে যাওয়ার ব্যবস্থা করেছিল, তখন বাংলাদেশকেও সরাসরি নেপাল ভুটানে যাওয়ার সুযোগ দেয়া উচিত ছিল।
দহগ্রাম – আঙ্গরপোতার মানুষ এখনও তিন বিঘা করিডোর দিয়ে বেধে দেয়া সময় অনুযায়ী মূল ভূখণ্ডে আসা যাওয়া করতে পারে। আন্তর্জাতিক সমুদ্রসীমা নির্ধারিত হয়েছে মামলার মাধ্যমে। তিন দিক ঘেরা বিশাল দেশটির কী প্রতিবেশী ছোট দেশটিকে একটু ছাড় দেয়া উচিত নয়?

পৃথিবীতে যতো যুদ্ধ হয়েছে তার অধিকাংশই হয়েছে প্রতিবেশীর সাথে।
তাই প্রতিবেশীর সাথে সর্বদা সতর্ক অবস্থানে থেকে বন্ধুত্ব করতে হবে এবং রাষ্ট্র কে অর্থনৈতিক, সামরিক দিক থেকে এমনভাবে শক্তিশালী ও কৌশলী হতে
হবে যাতে ভুলেও আপনাকে আক্রমণ করার সুযোগ ও সাহস প্রতিবেশী না পায়।
লায়ন সোবহান হাওলাদার
সম্পাদক ও প্রকাশকা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews