রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় সাংবাদিক সংস্থার মাসিক আলোচনাসভা গ্রাম আগে না রাস্তা আগে? কেন্দ্রীয় ফারিয়ার মিলন মেলায় চট্টগ্রাম মহানগর ফারিয়ার পক্ষ থেকে অংশগ্রহণকারীদের শুভেচ্ছা ও অভিনন্দন বাংলাদেশে গাড়ির কারখানা করবে টয়োটা জাতীয় সাংবাদিক সংস্থার নতুন মহাসচিব ঈশিতা হাসান, কেন্দ্রীয় অফিস উদ্বোধন। এ্যাডভোকেট অপুকে কুষ্টিয়া জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক হিসেবে পেতে চায় তৃণমূল নেতা-কর্মীরা। রাজনীতিতে শেষ বলতে কিছু নেই। নরওয়ে আইভরিকোস্টকে ২-১ গোলে হারিয়ে শেষ ষোলতে। ট্রাইব্রেকারে জার্মানিকে হারিয়ে শেষ ষোলোয় প্যারাগুয়ে। আশাহত জার্মান ভক্তরা। ট্রাইব্রেকারে ৩-২ ব্যবধানে মরক্কো জয়ী হয়ে বিশ্বকাপের পরবর্তী রাউন্ডে।

গণঅধিকার একটি গণমুখী, স্বচ্ছ ও গণতান্ত্রিক রাজনীতি প্রতিষ্ঠা করতে চায়।

  • প্রকাশিত: রবিবার, ২৯ জুন, ২০২৫
  • ৮৪৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি :
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলীয় কৌশল নির্ধারণ, সাংগঠনিক শক্তি বৃদ্ধি এবং মাঠ পর্যায়ে প্রস্তুতি জোরদার করতে নড়াইল জেলার গণঅধিকার পরিষদের উদ্যোগে এক বর্ধিত সভার আয়োজন করা হয়। সভা শেষে নড়াইল-২ আসনের নির্বাচনী পরিস্থিতি নিয়ে একান্ত আলাপচারিতায় মিলিত হন কেন্দ্রীয় ও বিভাগীয় নেতৃবৃন্দ।

সভায় উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি ও সাবেক ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নুরুল হক নূর, খুলনা বিভাগের প্রধান সমন্বয়ক ও নড়াইল-২ আসনের প্রার্থী লায়ন নুর ইসলাম, খুলনা বিভাগীয় প্রধান সমন্বয়ক, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক,কেন্দ্রীয় নেতা মনিরুল মাওলা, কেন্দ্রীয় নেতা মনিরুল ইসলাম এবং নড়াইল জেলার গণঅধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদকসহ অন্যান্য গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ।

আলোচনায় উঠে আসে—গণঅধিকার পরিষদ একটি জনসম্পৃক্ত রাজনৈতিক প্ল্যাটফর্ম হিসেবে যেভাবে সারা দেশে গণভিত্তি গড়ে তুলছে, ঠিক সেভাবে খুলনা বিভাগ এবং বিশেষ করে নড়াইল জেলায় এই জনসম্পৃক্ততা আরও বৃদ্ধি করার আহ্বান জানানো হয়।

সভায় সভাপতির বক্তব্যে ভিপি নূর বলেন, “আমরা একটি জনমুখী, স্বচ্ছ ও গণতান্ত্রিক রাজনীতি প্রতিষ্ঠা করতে চাই। নড়াইল-২ আসনে আমাদের সম্ভাবনা উজ্জ্বল,এখানে লায়ন নূর ইসলাম এর সঙ্গে আপনারা সবাই মিলেমিশে কাজ করবেন। এই সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতে হলে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”

তিনি আরো বলেন, “দলের সকল পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে সমন্বয় ও আস্থা গড়ে তুলতে হবে। এজন্য খুলনা বিভাগের প্রধান সমন্বয়ককে বিশেষ দায়িত্ব প্রদান করা হয়েছে, যেন মাঠ পর্যায়ে নেতৃত্ব ও কর্মসূচির বাস্তবায়নে কোনো ঘাটতি না থাকে।”

প্রার্থী হিসেবে আলোচনায় থাকা লায়ন নুর ইসলাম বলেন, “নড়াইলের জনগণের ভালোবাসা ও আস্থা নিয়ে আমি এই পথচলা শুরু করেছি। জনমানুষের পাশে থেকে তাদের কথা বলাই আমার রাজনীতির মূল দর্শন। আমার বিশ্বাস, গণঅধিকার পরিষদ এখানেও একটি শক্তিশালী অবস্থান তৈরি করতে সক্ষম হবে।”

এছাড়াও সভায় দলীয় প্রচার-প্রচারণা, ভোটারদের সঙ্গে সরাসরি সংলাপ, সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয়তা এবং নির্বাচনী ইস্যুতে সাংগঠনিক বার্তা ছড়িয়ে দেওয়ার বিভিন্ন কৌশল নিয়ে বিশদ আলোচনা হয়। লায়ন নুর ইসলাম আরো বলেন নড়াইল ২ আসন থেকে তিনি নির্বাচিত হলে দেশের শিক্ষা ব্যবস্থা, চিকিৎসা ব্যবস্থা এবং জ্বালানি গ্যাসের অভূত উন্নয়নের দৃষ্টান্ত স্থাপন করবে দেশবাসীর ক্ষেত্রে।

এটি ছিল গণঅধিকার পরিষদের সাম্প্রতিক সময়ের একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক কর্মসূচি, যা আগামী দিনের নির্বাচনে দলের প্রস্তুতির দিকনির্দেশনা হিসাবে কাজ করবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews