রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৪:২২ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় সাংবাদিক সংস্থার মাসিক আলোচনাসভা গ্রাম আগে না রাস্তা আগে? কেন্দ্রীয় ফারিয়ার মিলন মেলায় চট্টগ্রাম মহানগর ফারিয়ার পক্ষ থেকে অংশগ্রহণকারীদের শুভেচ্ছা ও অভিনন্দন বাংলাদেশে গাড়ির কারখানা করবে টয়োটা জাতীয় সাংবাদিক সংস্থার নতুন মহাসচিব ঈশিতা হাসান, কেন্দ্রীয় অফিস উদ্বোধন। এ্যাডভোকেট অপুকে কুষ্টিয়া জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক হিসেবে পেতে চায় তৃণমূল নেতা-কর্মীরা। রাজনীতিতে শেষ বলতে কিছু নেই। নরওয়ে আইভরিকোস্টকে ২-১ গোলে হারিয়ে শেষ ষোলতে। ট্রাইব্রেকারে জার্মানিকে হারিয়ে শেষ ষোলোয় প্যারাগুয়ে। আশাহত জার্মান ভক্তরা। ট্রাইব্রেকারে ৩-২ ব্যবধানে মরক্কো জয়ী হয়ে বিশ্বকাপের পরবর্তী রাউন্ডে।

যুক্তরাষ্ট্রের ৩৭ শতাংশ শুল্কারোপ বাংলাদেশি রফতানি পণ্যের উপর।

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩ এপ্রিল, ২০২৫
  • ৯৬৭ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্টঃ

বাংলাদেশি পণ্যের ওপরে ৩৭ শতাংশ শুল্ক বসিয়েছে যুক্তরাষ্ট্র। এর ফলে বাংলাদেশি রফতানি পণ্য বিশেষ করে তৈরি পোশাক শিল্পের ওপরে নেতিবাচক প্রভাব কতটুকু পড়তে পারে এ বিষয়ে কাজ করছে সরকার। বাংলাদেশি পণ্যের ওপর আগে শুল্ক ছিল ১৬ শতাংশ। বাংলাদেশি পণ্যের ওপর যেমন অতিরিক্ত শুল্ক আরোপ করা হয়েছে, তেমনই বাংলাদেশের প্রতিযোগী দেশগুলোর ওপরও শুল্কারোপ করা হয়েছে। যেমন-ভারতের উপর ২৬ শতাংশ, পাকিস্থান ২৯ শতাংশ, চায়না ৩৪ শতাংশ তাইওয়ান ৩২ শতাংশ, মালয়েশিয়া ২৪ শতাংশ, লাউস ৪৮ শতাংশ, মাদাস্কার ৪৭ শতাংশ ভিয়েতনামের ওপর ৪৬ শতাংশ, শ্রীলঙ্কার ওপর ৪৪ শতাংশ বা মিয়ানমারের ওপর ৪৪ শতাংশ শুল্ক আরোপ করা হয়। ফলে রফতানির ক্ষেত্রে এর প্রভাব কী পড়তে পারে সেটি হিসাব করে বের করতে হবে। বিদেশি সবধরণের মোটরযানের উপর ২৫ শতাংশ শুল্কারোপ করা হয়।
এছাড়া ইউরোপীয় ইউনিয়নের উপরও ২০ শতাংশ শুল্কারোপ করা হয়। বাদ যায়নি আমেরিকার পরম মিত্রদেশ। সেখানেও ১৭ শতাংশ ধার্য করা হয়।
গত বছর বাংলাদেশ যুক্তরাষ্ট্রে
রপ্তানির ৮.৪০ বিলিয়ন ডলারের মধ্যে ৭.৩৪ বিলিয়ন ডলারের তৈরি পোশাক রপ্তানি করে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews