রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় সাংবাদিক সংস্থার মাসিক আলোচনাসভা গ্রাম আগে না রাস্তা আগে? কেন্দ্রীয় ফারিয়ার মিলন মেলায় চট্টগ্রাম মহানগর ফারিয়ার পক্ষ থেকে অংশগ্রহণকারীদের শুভেচ্ছা ও অভিনন্দন বাংলাদেশে গাড়ির কারখানা করবে টয়োটা জাতীয় সাংবাদিক সংস্থার নতুন মহাসচিব ঈশিতা হাসান, কেন্দ্রীয় অফিস উদ্বোধন। এ্যাডভোকেট অপুকে কুষ্টিয়া জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক হিসেবে পেতে চায় তৃণমূল নেতা-কর্মীরা। রাজনীতিতে শেষ বলতে কিছু নেই। নরওয়ে আইভরিকোস্টকে ২-১ গোলে হারিয়ে শেষ ষোলতে। ট্রাইব্রেকারে জার্মানিকে হারিয়ে শেষ ষোলোয় প্যারাগুয়ে। আশাহত জার্মান ভক্তরা। ট্রাইব্রেকারে ৩-২ ব্যবধানে মরক্কো জয়ী হয়ে বিশ্বকাপের পরবর্তী রাউন্ডে।

বাকেরগঞ্জে ভোররাতে দুই ট্রাক’র সংঘর্ষে নিহত এক, আহত তিন।

  • প্রকাশিত: শনিবার, ২২ মার্চ, ২০২৫
  • ৯২৯ বার পড়া হয়েছে

সোহেল হাওলাদারঃ

বরিশালের বাকেরগঞ্জ উপজেলার ঢাকা-বরিশাল মহাসড়কের রুহিতারপাড় নামক স্থানে ২২ মার্চ (শনিবার) ভোররাতে দুই ট্রাকের সংঘর্ষে ১নিহত, আহত ৩।
স্থানীয়রা জানায়,
একটি তরমুজ বহনকারী ট্রাক ঢাকার দিকে যাচ্ছিল। পথে পটুয়াখালীর দিক থেকে আসা একটি ভাঙ্গারি বোঝাই ট্রাক তরমুজ বহনকারী ট্রাকের পিছন থেকে ধাক্কা দেয়। দুর্ঘটনায় ট্রাক দুইটি সংঘর্ষ লেগে দুমড়ে মুছরে সড়কের পাশে পড়ে যায়।
দুর্ঘটনা খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে আহত চারজনকে উদ্ধার করে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার সাইফুল ইসলাম নামে এক ব্যক্তিকে মৃত ঘোষণা করেন।
নিহত সাইফুল ইসলাম একজন তরমুজ ব্যবসায়ী তার বাড়ি ঢাকা গাজীপুর বরনি গ্রামে। তিনি তরমুজ ক্রায় করে ঢাকার উদ্দেশ্যে নিয়ে যাওয়ার পথে এই দুর্ঘটনার স্বীকার হয়।
ঢাকা বরিশাল মহাসড়কের দুর্ঘটনা স্থানে প্রায় এক ঘন্টা যানজটের দেখা দিলে বাকেরগঞ্জ থানা পুলিশ ও ফায়ার সার্ভিস দুর্ঘটনায় দুমড়ে মুচরে যাওয়া ট্রাক দুটিকে সড়ক থেকে সরিয়ে যানজট মুক্ত করে,
বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম বলেন,নিহতের লাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে,ময়নাতদন্ত শেষে স্বজনদের হাতে দেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews