রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় সাংবাদিক সংস্থার মাসিক আলোচনাসভা গ্রাম আগে না রাস্তা আগে? কেন্দ্রীয় ফারিয়ার মিলন মেলায় চট্টগ্রাম মহানগর ফারিয়ার পক্ষ থেকে অংশগ্রহণকারীদের শুভেচ্ছা ও অভিনন্দন বাংলাদেশে গাড়ির কারখানা করবে টয়োটা জাতীয় সাংবাদিক সংস্থার নতুন মহাসচিব ঈশিতা হাসান, কেন্দ্রীয় অফিস উদ্বোধন। এ্যাডভোকেট অপুকে কুষ্টিয়া জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক হিসেবে পেতে চায় তৃণমূল নেতা-কর্মীরা। রাজনীতিতে শেষ বলতে কিছু নেই। নরওয়ে আইভরিকোস্টকে ২-১ গোলে হারিয়ে শেষ ষোলতে। ট্রাইব্রেকারে জার্মানিকে হারিয়ে শেষ ষোলোয় প্যারাগুয়ে। আশাহত জার্মান ভক্তরা। ট্রাইব্রেকারে ৩-২ ব্যবধানে মরক্কো জয়ী হয়ে বিশ্বকাপের পরবর্তী রাউন্ডে।

নতুন রাজনৈতিক দল এনসিপি’র যাত্রা শুরু

  • প্রকাশিত: শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৭৭৬ বার পড়া হয়েছে

লায়ন সোবহান হাওলাদার

“ইনকিলাব জিন্দাবাদ”
(বিপ্লব দীর্ঘজীবী হোক) শ্লোগানকে দলীয় শ্লোগান হিসেবে নির্ধারণ করে মোঃ নাহিদ ইসলামের নেতৃত্বে মানিক মিয়া এভিনিউ থেকে নতুন রাজনৈতিক দল এনসিপি’র যাত্রা শুরু। প্রবীণদের অভিজ্ঞতা এবং তরুণদের তেজোদৃপ্ততার মিথস্ক্রিয়ায় নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন হাসনাত আবদুল্লাহ। নাসির উদ্দীন পাটোয়ারি বলেন গত ১৫ বছরে দেশের ইনস্টিটিউশনগুলো ধ্বংসের কারণেই ছাত্র-জনতার নতুন রাজনৈতিক দল সৃষ্টির প্রয়োজন হয়ে পড়ে। সামান্তা শারমীন বলেন এ দেশের মাটি ও মানুষের আকাঙ্ক্ষার বাস্তবায়নে ও আমাদের ওয়াদা পূরণে নতুন একটি নতুন রাজনৈতিক দল প্রয়োজন। ডাঃ তাসনিম জারা বলেন এমন বাংলাদেশ চান যেখানে কোনো পরিবারের কাছে রাজনৈতিক ক্ষমতা কুক্ষিগত থাকবে না,ক্ষমতা থাকবে জনগণের হাতে। সারজীস আলম বলেন রাজনৈতিক দলগুলোর মধ্যে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং থাকলে বাংলাদেশ হবে অপ্রতিরোধ্য। শহীদ রাব্বীর বোন মীম আক্তার ঘোষণা করেন দলের নাম, আহবায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আক্তার হোসেনের নাম। পরে সদস্য সচিব এনসিপি’র আহবায়ক কমিটির আংশিক নাম ঘোষণা করেন এবং বলেন তরুণদের স্বপ্ন যেনো মহান রাব্বুল আলামীন পূরণ করেন। জুলাই গণঅভ্যুত্থানের ইমাম ও আহবায়ক মোঃ নাহিদ ইসলাম বলেন তুমি কে,আমি কে, বিকল্প বিকল্প, এই বিকল্প থেকেই আজকে নতুন দলের সৃষ্টি। পরে তার লিখিত বক্তব্য পাঠ করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews