রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৪:২২ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় সাংবাদিক সংস্থার মাসিক আলোচনাসভা গ্রাম আগে না রাস্তা আগে? কেন্দ্রীয় ফারিয়ার মিলন মেলায় চট্টগ্রাম মহানগর ফারিয়ার পক্ষ থেকে অংশগ্রহণকারীদের শুভেচ্ছা ও অভিনন্দন বাংলাদেশে গাড়ির কারখানা করবে টয়োটা জাতীয় সাংবাদিক সংস্থার নতুন মহাসচিব ঈশিতা হাসান, কেন্দ্রীয় অফিস উদ্বোধন। এ্যাডভোকেট অপুকে কুষ্টিয়া জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক হিসেবে পেতে চায় তৃণমূল নেতা-কর্মীরা। রাজনীতিতে শেষ বলতে কিছু নেই। নরওয়ে আইভরিকোস্টকে ২-১ গোলে হারিয়ে শেষ ষোলতে। ট্রাইব্রেকারে জার্মানিকে হারিয়ে শেষ ষোলোয় প্যারাগুয়ে। আশাহত জার্মান ভক্তরা। ট্রাইব্রেকারে ৩-২ ব্যবধানে মরক্কো জয়ী হয়ে বিশ্বকাপের পরবর্তী রাউন্ডে।

কোভিড ১৯

  • প্রকাশিত: সোমবার, ৪ নভেম্বর, ২০২৪
  • ৯৬৯ বার পড়া হয়েছে

কোভিড-১৯
লায়ন সোবহান হাওলাদার

আজি থেকে দশক দশক পরে
দাদা তার নাতীকে শুনাবে গল্প
করোনা এসেছিল ভবে মারিবার তরে
বছরব্যাপী বিশ্ববাসীকে রেখেছিল ঘড়ে।
সারাক্ষণ জপিত সবাই সৃষ্টিকর্তার নাম
এবার যদি বেঁচে যায়
করবে না আর অপকর্ম
পড়তো সবাই ধর্মগ্রন্থ।
একে অন্যকে শোনাতো অমিও বাণী
গনজমায়েত ছিলো বন্ধ
প্রার্থনালয় যেতেও ছিল মানা
হাত মিলানো শতভাগ বন্ধ।
যদিও কেউ যেতো ঘড়ের বাহিরে
মুখে পড়তো মাস্ক, থাকতো তিন ফুট দূরে
পকেটে থাকতো স্যানিটাইজার
কিছুক্ষণ পর পর মাখতো হাতে।
তড়িঘড়ি করে কেউ কেউ বানিয়েছিল টিকা
নিয়েছিল মানুষ বাঁচিবার তরে
তবুও কী বেঁচেছিল সবাই
অনেকেই করোনায় ছেড়েছিল ধরা।
নাতী জানতে চাবে
করোনা কী আবার আসিবে ফিরে
করোনা ছিলো, করোনা আছে
করোনা আসবে আবার, অন্য রুপে।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews