রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় সাংবাদিক সংস্থার মাসিক আলোচনাসভা গ্রাম আগে না রাস্তা আগে? কেন্দ্রীয় ফারিয়ার মিলন মেলায় চট্টগ্রাম মহানগর ফারিয়ার পক্ষ থেকে অংশগ্রহণকারীদের শুভেচ্ছা ও অভিনন্দন বাংলাদেশে গাড়ির কারখানা করবে টয়োটা জাতীয় সাংবাদিক সংস্থার নতুন মহাসচিব ঈশিতা হাসান, কেন্দ্রীয় অফিস উদ্বোধন। এ্যাডভোকেট অপুকে কুষ্টিয়া জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক হিসেবে পেতে চায় তৃণমূল নেতা-কর্মীরা। রাজনীতিতে শেষ বলতে কিছু নেই। নরওয়ে আইভরিকোস্টকে ২-১ গোলে হারিয়ে শেষ ষোলতে। ট্রাইব্রেকারে জার্মানিকে হারিয়ে শেষ ষোলোয় প্যারাগুয়ে। আশাহত জার্মান ভক্তরা। ট্রাইব্রেকারে ৩-২ ব্যবধানে মরক্কো জয়ী হয়ে বিশ্বকাপের পরবর্তী রাউন্ডে।

বৈষম্য

  • প্রকাশিত: শুক্রবার, ২৫ অক্টোবর, ২০২৪
  • ৫২১ বার পড়া হয়েছে

বৈষম্য
লায়ন সোবহান হাওলাদার

কোটা সংস্কারের বৈষম্য
আজ ধরা দিয়েছে বিভিন্নরুপে,
চারিদিকে শুধু বৈষম্য আর বৈষম্য
বৈষম্য এসেছে অটোপাশের দাবিতে
বৈষম্য আসে আনসার রুপে
কখনও আসে ধর্মের আবরণে।
বৈষম্য এসেছে পোশাক শিল্পে
বৈষম্য এসেছে ফার্মাসেক্টরে
শাহবাগ,প্রেসক্লাব আজ বৈষম্যের শিকার
প্রতিদিন বৈষম্যভোগীদের পদাঘাতে
তাদের বুক আজ ক্ষতবিক্ষত
বৈষম্যের মিথ্যা অজুহাতে
অনেক শিক্ষক হারিয়েছে চাকরি
সুযোগে কেউ পেয়েছে প্রোমোশন।
বৈষম্য সৃষ্টিকারীরাই নিচ্ছে সুযোগ
আবার ফিরে আসতে চায় স্বগৌরবে
পরিবারের মধ্যে বৈষম্য
দলের মধ্যে বৈষম্য,
বৈষম্য লুকিয়ে আছে
মানুষের মনের মাঝে
সত্যিকারের বৈষম্য নির্মূলে
দূর করতে হবে মানুষের মনের বৈষম্য ।
অগণিত বৈষম্য কী দূর করা সম্ভব
এই স্বল্প মেয়াদী সরকারের?

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews