বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
নরওয়ে আইভরিকোস্টকে ২-১ গোলে হারিয়ে শেষ ষোলতে। ট্রাইব্রেকারে জার্মানিকে হারিয়ে শেষ ষোলোয় প্যারাগুয়ে। আশাহত জার্মান ভক্তরা। ট্রাইব্রেকারে ৩-২ ব্যবধানে মরক্কো জয়ী হয়ে বিশ্বকাপের পরবর্তী রাউন্ডে। প্রতিনিয়ত রোড এক্সিডেন্ট থেকে বাঁচার জন্য কুয়াকাটা পর্যন্ত ৬ লেনের রাস্তা ও রেললাইন চায় বরিশালবাসী। জাতীয় সাংবাদিক সংস্থার স্থায়ী পরিষদ সদস্য ও নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান লায়ন সোবহান হাওলাদারকে স্থায়ী পরিষদের জন্মদিনের শুভেচ্ছা কেরাণীগঞ্জে ২২০ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে চীনের জায়ান্ট হান্ডা ইন্ডাস্ট্রিজ। ১৩০০০ জনের কর্মসংস্থান হবে। ভারতের ফেলে রাখা জমিতে চীনের হাই-টেক জোন। বেইজিংয়ে ঐতিহাসিক চুক্তি করলো ঢাকা। বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে করিডোরের প্রস্তাব দিয়েছে চীন ভাইয়া গ্রুপ (নাবিস্কো) কেরাণীগঞ্জের কাজীরগাঁওয়ে প্রতিষ্ঠিত করতে চলছে ২৫০ শয্যাবিশিষ্ট রাইট এইড নামে অত্যাধুনিক হাসপাতাল। ঢাকায় পবিত্র আশুরার তাজিয়া মিছিল

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অভিমানে শ্বশুর বাড়িতে বিষপানে আত্মহত্যা করেছেন কলসকাঠীর বাদল সিকদার।

  • প্রকাশিত: শনিবার, ২০ জুন, ২০২৬
  • ১৮ বার পড়া হয়েছে

নিজস্ব সংবাদদাতাঃ
বরিশালের বাকেরগঞ্জে স্ত্রীর সঙ্গে পারিবারিক মনোমালিন্যের জেরে অভিমান করে শ্বশুরবাড়িতে গিয়ে বি’ষপানে আ’ত্ম’হ’ত্যা করেছেন বাদল সিকদার (৪৫) নামে এক ব্যক্তি। শুক্রবার (১৯ জুন) সকালে উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের বিরাঙ্গল গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত বাদল সিকদার উপজেলার কলসকাঠি ইউনিয়নের ঢাপরকাঠি গ্রামের মৃত আতাহার সিকদারের ছেলে। তিনি রঙ্গশ্রী ইউনিয়নের বিরাঙ্গল গ্রামের মৃত সামার সিকদারের জামাতা ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকদিন আগে বাদল সিকদারের সঙ্গে তার স্ত্রী মাহমুদা বেগমের (৩৬) পারিবারিক বিষয় নিয়ে ঝগড়া হয়। একপর্যায়ে মাহমুদা বেগম মেয়েকে নিয়ে বাবার বাড়ি চলে যান। গত বুধবার (১৭ জুন) বাদল সিকদার স্ত্রীকে ফিরিয়ে আনতে শ্বশুরবাড়িতে যান এবং সেখানেই দুই দিন ধরে ছিলেন। শুক্রবার সকালে বাদল সিকদার তার স্ত্রীকে নিয়ে নিজ বাড়িতে ফেরার চেষ্টা করেন। তবে স্ত্রী যেতে রাজি না হওয়ায় বাদল সিকদার তার শ্বশুরবাড়ির এলাকার একটি স্থানীয় বাজার থেকে কী’টনা’শক কিনে এনে শ্বশুরবাড়িতে বসে পান করেন।

শ্বশুরবাড়ির লোকজন বিষপানের বিষয়টি টের পেয়ে তাকে উদ্ধার করে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তৃপক্ষ বিষয়টি পুলিশকে জানালে বাকেরগঞ্জ থানা পুলিশ হাসপাতাল থেকে লা’শটি উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মরদেহ বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আদিল হোসেন বলেন, প্রাথমিকভাবে আত্মহত্যার ঘটনা বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews