শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় সাংবাদিক সংস্থার মাসিক আলোচনাসভা গ্রাম আগে না রাস্তা আগে? কেন্দ্রীয় ফারিয়ার মিলন মেলায় চট্টগ্রাম মহানগর ফারিয়ার পক্ষ থেকে অংশগ্রহণকারীদের শুভেচ্ছা ও অভিনন্দন বাংলাদেশে গাড়ির কারখানা করবে টয়োটা জাতীয় সাংবাদিক সংস্থার নতুন মহাসচিব ঈশিতা হাসান, কেন্দ্রীয় অফিস উদ্বোধন। এ্যাডভোকেট অপুকে কুষ্টিয়া জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক হিসেবে পেতে চায় তৃণমূল নেতা-কর্মীরা। রাজনীতিতে শেষ বলতে কিছু নেই। নরওয়ে আইভরিকোস্টকে ২-১ গোলে হারিয়ে শেষ ষোলতে। ট্রাইব্রেকারে জার্মানিকে হারিয়ে শেষ ষোলোয় প্যারাগুয়ে। আশাহত জার্মান ভক্তরা। ট্রাইব্রেকারে ৩-২ ব্যবধানে মরক্কো জয়ী হয়ে বিশ্বকাপের পরবর্তী রাউন্ডে।

বাকেরগঞ্জ উপজেলা উন্নয়ন ভাবনা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত।

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৭ মে, ২০২৫
  • ১০৯০ বার পড়া হয়েছে

নজরুল ইসলামি আলীমঃ-বাকেরগঞ্জ উপজেলা উন্নয়ন ভাবনা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।সোমবার (২৬ মে) সন্ধ্যা ৭ টায় ঢাকায় আইইবি ভবনের দ্বিতীয় তলায় এ সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনার বাস্তবায়ন কমিটির আহবায়ক মুহাম্মদ জাকির হুসাইনের সভাপতিত্বে ও সেমিনার বাস্তবায়ন কমিটির সদস্য সচিব মিজানুর রহমান খানের সঞ্চালনায় সেমিনারে উপজেলার উন্নয়ন নিয়ে গুরুত্বপূর্ণ মতামত ব্যক্ত করেন বরিশাল জেলা বিএনপির আহবায়ক সাবেক এমপি আবুল হোসেন খান, পাবলিক প্রাইভেট পার্টনারশিপ অথরিটির প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ রফিকুল ইসলাম (সচিব), জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাহমুদুন্নবী তালুকদার।সেমিনারে বক্তব্য রাখেন সাবেক যুবদল নেতা লায়ন নূরুল ইসলাম খান মাসুদ, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম-আহবায়ক লিটন মাহমুদ খান, আইইবির ঢাকা কেন্দ্রের সম্মানী সম্পাদক ইঞ্জিনিয়ার আসাদুজ্জামান চুন্নু, উপজেলা বিএনপির সদস্য সচিব নাছির হাওলাদার, যুগ্ম-আহবায়ক অধ্যক্ষ মশিউর রহমান মাসুদ, উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক ফিরোজ আলম, জাতীয় নাগরিক পার্টির মাসুম বিল্লাহ, সমাজসেবক আলহাজ্ব আবদুর রহিম প্রমূখ।চরাদি ইউনিয়ন উন্নয়ন পরিষদের সভাপতি মোঃ রুহুল আমিন সেমিনারে কি-নোট উপস্থাপন করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews