বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
নরওয়ে আইভরিকোস্টকে ২-১ গোলে হারিয়ে শেষ ষোলতে। ট্রাইব্রেকারে জার্মানিকে হারিয়ে শেষ ষোলোয় প্যারাগুয়ে। আশাহত জার্মান ভক্তরা। ট্রাইব্রেকারে ৩-২ ব্যবধানে মরক্কো জয়ী হয়ে বিশ্বকাপের পরবর্তী রাউন্ডে। প্রতিনিয়ত রোড এক্সিডেন্ট থেকে বাঁচার জন্য কুয়াকাটা পর্যন্ত ৬ লেনের রাস্তা ও রেললাইন চায় বরিশালবাসী। জাতীয় সাংবাদিক সংস্থার স্থায়ী পরিষদ সদস্য ও নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান লায়ন সোবহান হাওলাদারকে স্থায়ী পরিষদের জন্মদিনের শুভেচ্ছা কেরাণীগঞ্জে ২২০ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে চীনের জায়ান্ট হান্ডা ইন্ডাস্ট্রিজ। ১৩০০০ জনের কর্মসংস্থান হবে। ভারতের ফেলে রাখা জমিতে চীনের হাই-টেক জোন। বেইজিংয়ে ঐতিহাসিক চুক্তি করলো ঢাকা। বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে করিডোরের প্রস্তাব দিয়েছে চীন ভাইয়া গ্রুপ (নাবিস্কো) কেরাণীগঞ্জের কাজীরগাঁওয়ে প্রতিষ্ঠিত করতে চলছে ২৫০ শয্যাবিশিষ্ট রাইট এইড নামে অত্যাধুনিক হাসপাতাল। ঢাকায় পবিত্র আশুরার তাজিয়া মিছিল

ভাঙ্গা টু কুয়াকাটা মহাসড়ক ৬লেন ও চীন প্রস্তাবিত হাসপাতাল নির্মাণের দাবিতে বাকেরগঞ্জে মানববন্ধন।

  • প্রকাশিত: রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
  • ৮৬০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ
ভাঙ্গা টু কুয়াকাটা পর্যটন কেন্দ্র পর্যন্ত মহাসড়ক ৬লেন ও চীন প্রতিষ্ঠিত হাসপাতাল বরিশাল বিভাগে নির্মাণের দাবিতে বাকেরগঞ্জে ‌মানব বন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

রবিবার (২০ এপ্রিল) সকাল ১১ টায় বরিশাল পটুয়াখালী মহাসড়কের পাশেগ সরকারি বাকেরগঞ্জ কলেজের সামনে ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

বাকেরগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি দানিসুর রহমান লিমনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রশিক্ষক ঐক্য পরিষদের সভাপতি ফজলুর রহমান মোল্লা, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন, উপজেলা বিএনপির যুগ্ন-আহবায়ক অ্যাডভোকেট মুজিবর রহমান মোল্লা, উপজেলা শ্রমিক দলের সভাপতি মোঃ মনিরুজ্জামান মনির, প্রভাষক ইন্দ্রজিৎ কুমার, সাবেক যুবনেতা মোজাম্মেল সিকদার, সাবেক ছাত্রনেতা খান সুলতান মাহমুদ জলিল।

মানববন্ধনে উপস্থিত ছিলেন পৌর বিএনপি সাবেক সভাপতি মতিউর রহমান মোল্লা, সাংবাদিক মাসুদ সিকদার, মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি জিয়াউল হক আকন, রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক উত্তম কুমার দাস প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, বিগত সরকারের সময় একনেকে ফরিদপুরের ভাঙ্গা টু কুয়াকাটা পর্যটন কেন্দ্র পর্যন্ত মহাসড়ক ৬লেন পাস হলেও অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা গ্রহণ করে প্রকল্পটি বাতিল করে। যেটি অত্যন্ত দুঃখজনক। দক্ষিণাঞ্চলে চিকিৎসার জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ ব্যতীত অন্য কোন প্রতিষ্ঠান নেই। মানববন্ধনে উপস্থিত নেতৃবৃন্দ দক্ষিণাঞ্চলবাসীর প্রাণের দাবি অবিলম্বে ভাঙ্গা টু কুয়াকাটা পর্যটন কেন্দ্র পর্যন্ত ৬লেন রাস্তা প্রশস্ত করুন এবং চীন প্রতিষ্ঠিত তিনটি হাসপাতালের একটি বরিশালে নির্মাণ করার জন্য সরকারের নিকট জোর দাবি জানান। অন্যথায় তারা এ দাবিতে বৃহত্তর আন্দোলন সংগ্রামসহ দক্ষিণাঞ্চল অবরুদ্ধ করার হুশিয়ারি দেন।

মানববন্ধনে বাকেরগঞ্জ উপজেলার ব্যবসায়ী নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ, পেশাজীবী, রাজনৈতিক ও সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews