রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় সাংবাদিক সংস্থার মাসিক আলোচনাসভা গ্রাম আগে না রাস্তা আগে? কেন্দ্রীয় ফারিয়ার মিলন মেলায় চট্টগ্রাম মহানগর ফারিয়ার পক্ষ থেকে অংশগ্রহণকারীদের শুভেচ্ছা ও অভিনন্দন বাংলাদেশে গাড়ির কারখানা করবে টয়োটা জাতীয় সাংবাদিক সংস্থার নতুন মহাসচিব ঈশিতা হাসান, কেন্দ্রীয় অফিস উদ্বোধন। এ্যাডভোকেট অপুকে কুষ্টিয়া জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক হিসেবে পেতে চায় তৃণমূল নেতা-কর্মীরা। রাজনীতিতে শেষ বলতে কিছু নেই। নরওয়ে আইভরিকোস্টকে ২-১ গোলে হারিয়ে শেষ ষোলতে। ট্রাইব্রেকারে জার্মানিকে হারিয়ে শেষ ষোলোয় প্যারাগুয়ে। আশাহত জার্মান ভক্তরা। ট্রাইব্রেকারে ৩-২ ব্যবধানে মরক্কো জয়ী হয়ে বিশ্বকাপের পরবর্তী রাউন্ডে।

ফ্যাসিস্ট মনোভাব ও অবৈধ টাকায় শান্তি আসে না: কর্নেল হক

  • প্রকাশিত: শনিবার, ১ মার্চ, ২০২৫
  • ৫৪৪ বার পড়া হয়েছে

কেরাণীগঞ্জ প্রতিনিধিঃ

ফ্যাসিস্ট সরকারের মনোভাব ও চাঁদাবাজি এখনও শেষ হয়নি, হারামের টাকা দিয়ে দেশে কখনও শান্তি আসতে পারে না বলে মন্তব্য করেছেন রাওয়া ক্লাবের চেয়ারম্যান কর্নেল (অব.) মুহাম্মদ আব্দুল হক। শনিবার (০১ মার্চ) বিকেলে কেরানীগঞ্জ মডেল থানাধীন খোলামোড়া মডেল টাউন এলাকায় জাতীয় সংসদ নির্বাচন ও আগামীর বাংলাদেশ বিনির্মাণ বিষয়ক এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, আগামীর বাংলাদেশে কোন চাঁদাবাজি থাকবে না। সংসদ নির্বাচনে যারা সৎ তারাই সংসদে যাবে। কোনো রাজনৈতিক ব্যাক্তি হুমকি দামকি দিয়ে সাধারণ মানুষের সমর্থন আদায় করাকে গনতান্ত্রিক রাজনীতি বলে না। সাধারণ মানুষের উদ্দেশ্য কর্নেল হক বলেন, আগামীতে কোনো চাঁদাবাজি, ভূমিদস্যু ও দুর্নীতিবাজকে ভোট দিবেন না। আপনাদের শোষণ করে তাদের সন্তানে কে বিদেশ পড়াবে, আর আমরা রাজনৈতিক বলি হবো তা হবে না। আসুন সুন্দর সুশীল সমাজ গড়তে নব্য ফ্যাসিস্টদের ত্যাগ করি।

বিএনপির ইটালি-ইউরোপের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আব্দুল আজিজের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, যুবনেতা মুহম্মদ শাহজাহান, কামরাঙিরচর থানা ৫৫ নং ওয়ার্ড যুগ্ম আহ্বায়ক দ্বীন ইসলাম ও ঢাকা জেলা যুবদলের সাবেক সদস্য সুজন তালুকদারসহ কেরানীগঞ্জ মডেল থানা এবং কামরাঙ্গীরচরের বিএনপি, অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews