রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় সাংবাদিক সংস্থার মাসিক আলোচনাসভা গ্রাম আগে না রাস্তা আগে? কেন্দ্রীয় ফারিয়ার মিলন মেলায় চট্টগ্রাম মহানগর ফারিয়ার পক্ষ থেকে অংশগ্রহণকারীদের শুভেচ্ছা ও অভিনন্দন বাংলাদেশে গাড়ির কারখানা করবে টয়োটা জাতীয় সাংবাদিক সংস্থার নতুন মহাসচিব ঈশিতা হাসান, কেন্দ্রীয় অফিস উদ্বোধন। এ্যাডভোকেট অপুকে কুষ্টিয়া জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক হিসেবে পেতে চায় তৃণমূল নেতা-কর্মীরা। রাজনীতিতে শেষ বলতে কিছু নেই। নরওয়ে আইভরিকোস্টকে ২-১ গোলে হারিয়ে শেষ ষোলতে। ট্রাইব্রেকারে জার্মানিকে হারিয়ে শেষ ষোলোয় প্যারাগুয়ে। আশাহত জার্মান ভক্তরা। ট্রাইব্রেকারে ৩-২ ব্যবধানে মরক্কো জয়ী হয়ে বিশ্বকাপের পরবর্তী রাউন্ডে।

৭০ বছরের নিচে মুক্তিযোদ্ধা ভাতা কতোটা যৌক্তিক?

  • প্রকাশিত: সোমবার, ২ সেপ্টেম্বর, ২০২৪
  • ৮৩০ বার পড়া হয়েছে

বাংলাদেশে ভাতার অভাব নেই। এরমধ্যে মুক্তিযোদ্ধা ভাতা পরিমাণে বেশ ভালো কিন্তু সমস্যা হলো ভাতা যারা পায়,তারা কতোজন আসল মুক্তিযোদ্ধা? জাতির শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধারা ভাতা পাবে, তাতে কোনো আপত্তি নেই কিন্তু দলীয় বিবেচনায় ৭১’র শিশুদের মুক্তিযোদ্ধা বানানো এবং ভাতা দেয়া একটি গর্হিত কাজ। জনগণের ট্যাক্সের টাকার অপব্যবহার কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। কমপক্ষে ১৬ বছরের আগে কেউ মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহন করে নাই। তাহলে এখন বয়স হবে ৭০ বছর। এর নিচে যাদের বয়স তাদের ব্যাপারে তদন্ত হোক তারা কোথাকার মুক্তিযোদ্ধা? দেয় ভাতা ফেরত নিয়ে রাষ্ট্রীয় কোষাগার সমৃদ্ধ করতে হবে। সমাজ কল্যাণের বিধবা ভাতা, বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতাসহ সব ভাতা পরীক্ষা করা হোক। আসলে তারা বিধবা বা প্রতিবন্ধী কী না? এবং টাকাটা তাদের মোবাইল না অন্য কারো মোবাইলে যায়?
সরকার নিয়ন্ত্রিত সমাজকল্যাণ পরিষদ ও প্রতিবন্ধী ফাউন্ডেশন এনজিওদের টাকা দেয় আসলে এই টাকা যায় কোথায়? একটি অডিট রিপোর্ট দিলেই কী দুর্নিতি শেষ?

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews