1. sajbela24@gmail.com : দৈনিক সাঁঝবেলা : দৈনিক সাঁঝবেলা
  2. info@www.dainiksajbela.com : দৈনিক সাঁঝবেলা :
রবিবার, ০৭ জুন ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন

বাপুসের উদ্যোগে প্রয়াত প্রকাশক অশোক কুমার রায় নন্দীর স্মরণসভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: রবিবার, ৭ জুলাই, ২০২৪
  • ৮০০ বার পড়া হয়েছে

লায়ন সোবহান হাওলাদারঃ
৬জুন, বিকাল ৪.০০ টায় কেএল জুবিলী স্কুল এন্ড কলেজ অডিটোরিয়ামে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির (বাপুস) উদ্যোগে বিশিষ্ট নাট্যজন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, থিয়েটারের সাধারণ সম্পাদক , ছায়ানটের অন্যতম সদস্য,বাপুসের সম্মানিত সদস্য, দেশের গুণী প্রকাশক,অকালপ্রয়াত অশোক কুমার রায় নন্দীর শ্রদ্ধা নিবেদননার্থে স্মরণসভা অনুষ্ঠিত হয়। আসনগ্রহণ ও ১ মিনিট নিরবতা পালনের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শুরু হয়। বাপুসের সম্মানিত সভাপতি ও কাউন্সিলর মোঃ আরিফ হোসেন ছোটন’র সভাপতিত্বে বাবু শ্যামল পাল ও নিরু পালের উপস্থাপনায় স্মরণসভায় অশোক কুমার রায়ের জীবদ্দশায় তাহার কর্মজীবন নিয়ে স্মৃতিচারণ করেন স্মরণসভার প্রধান অতিথি এডভোকেট জাহাঙ্গীর কবির নানক, এমপি, মাননীয় মন্ত্রী বস্ত্র ও পাট মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, বিশেষ অতিথি হিসেবে আলোচনায় অংশগ্রহন করেন
আসাদুজ্জামান নূর, এমপি, সুজিত রায় নন্দী, বিশ্বজিৎ চক্রবর্তী (কোলকাতা) বিশ্বজিৎ চৌধুরী, মাজহারুল ইসলাম, তারেক সুজা, ডঃ আশিস গোস্বামী (কোলকাতা), আলমগীর শিকদার লোটন, তপন বাগচী,কাজী রাকায়েত,
এস এম খুরশিদ আলম, আলমগীর মল্লিক,
হুমায়ুন কবির, দোয়েল মজুমদার,
চন্দন রেজা প্রমুখ।
বাপুসের সম্মানিত পরিচালকবৃন্দ ও এ দেশের প্রকাশক ও বিপুল সংখ্যক বিক্রেতা সদস্য স্মরণসভায় উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews