রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় সাংবাদিক সংস্থার মাসিক আলোচনাসভা গ্রাম আগে না রাস্তা আগে? কেন্দ্রীয় ফারিয়ার মিলন মেলায় চট্টগ্রাম মহানগর ফারিয়ার পক্ষ থেকে অংশগ্রহণকারীদের শুভেচ্ছা ও অভিনন্দন বাংলাদেশে গাড়ির কারখানা করবে টয়োটা জাতীয় সাংবাদিক সংস্থার নতুন মহাসচিব ঈশিতা হাসান, কেন্দ্রীয় অফিস উদ্বোধন। এ্যাডভোকেট অপুকে কুষ্টিয়া জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক হিসেবে পেতে চায় তৃণমূল নেতা-কর্মীরা। রাজনীতিতে শেষ বলতে কিছু নেই। নরওয়ে আইভরিকোস্টকে ২-১ গোলে হারিয়ে শেষ ষোলতে। ট্রাইব্রেকারে জার্মানিকে হারিয়ে শেষ ষোলোয় প্যারাগুয়ে। আশাহত জার্মান ভক্তরা। ট্রাইব্রেকারে ৩-২ ব্যবধানে মরক্কো জয়ী হয়ে বিশ্বকাপের পরবর্তী রাউন্ডে।

মল্লিক মাহমুদের সাড়া জাগানো কবিতা “সালামের বিনিময়”

  • প্রকাশিত: বুধবার, ২১ অক্টোবর, ২০২০
  • ৬৩২ বার পড়া হয়েছে
কথা ও কাজের শুরুতেই করো সালামের বিনিময়,
যে সালামে আছে শান্তির দোয়া সৌরভ মধুময়।।
সালামের প্রতি হরফের থেকে মোলায়েম প্রেম ঝরে,
সে প্রেমের আলো যায় ছুটে যায় গাঁও থেকে বন্দরে।
ভ্রাতৃত্বের বন্ধন আরো দৃঢ় মজবুত হয়।।
সালামের চেয়ে নেই কোনো বড় অনুপম উপহার—
যার ছোঁয়া পেয়ে সব অভিমান ভেঙে হয় একাকার!
এ পৃথিবী জুড়ে সালামের সুর বেচাকেনা হয় যদি,
প্রতিটি হৃদয়ে বইবে অপার ফেরদাউসের নদী।
স্বপ্নের বনে হাসবে গোলাপ দিবস-রাত্রিময়।
      -মল্লিক মাহমুদ, কবি ও গীতিকার।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews