বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
নরওয়ে আইভরিকোস্টকে ২-১ গোলে হারিয়ে শেষ ষোলতে। ট্রাইব্রেকারে জার্মানিকে হারিয়ে শেষ ষোলোয় প্যারাগুয়ে। আশাহত জার্মান ভক্তরা। ট্রাইব্রেকারে ৩-২ ব্যবধানে মরক্কো জয়ী হয়ে বিশ্বকাপের পরবর্তী রাউন্ডে। প্রতিনিয়ত রোড এক্সিডেন্ট থেকে বাঁচার জন্য কুয়াকাটা পর্যন্ত ৬ লেনের রাস্তা ও রেললাইন চায় বরিশালবাসী। জাতীয় সাংবাদিক সংস্থার স্থায়ী পরিষদ সদস্য ও নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান লায়ন সোবহান হাওলাদারকে স্থায়ী পরিষদের জন্মদিনের শুভেচ্ছা কেরাণীগঞ্জে ২২০ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে চীনের জায়ান্ট হান্ডা ইন্ডাস্ট্রিজ। ১৩০০০ জনের কর্মসংস্থান হবে। ভারতের ফেলে রাখা জমিতে চীনের হাই-টেক জোন। বেইজিংয়ে ঐতিহাসিক চুক্তি করলো ঢাকা। বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে করিডোরের প্রস্তাব দিয়েছে চীন ভাইয়া গ্রুপ (নাবিস্কো) কেরাণীগঞ্জের কাজীরগাঁওয়ে প্রতিষ্ঠিত করতে চলছে ২৫০ শয্যাবিশিষ্ট রাইট এইড নামে অত্যাধুনিক হাসপাতাল। ঢাকায় পবিত্র আশুরার তাজিয়া মিছিল

𝐀𝐈 টিম ভেঙে দিল মেটা!

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৮ নভেম্বর, ২০২৩
  • ১১৪৩ বার পড়া হয়েছে

কৃত্রিম বুদ্ধিমত্তা (𝐀𝐈) প্রযুক্তির দায়িত্বে থাকা টিম বা দল ভেঙে দিয়েছে ফেসবুকের মূল কোম্পানি মেটা। এ টিমের সদস্যদের অন্য বিভাগগুলোতে নিয়োগ দেওয়া হচ্ছে। এআই সম্পর্কিত ক্ষতি ঠেকাতে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে গত শনিবার এক ঘোষণায় কোম্পানি জানিয়েছে।

ইমেইলের মাধ্যমে বিবৃতি দিয়ে মেটার মুখপাত্র বলেন, মূল পণ্য ও প্রযুক্তির উন্নয়নে কর্মীদের কাছাকাছি নিয়ে আসতে চায় কোম্পানিটি। বেশিরভাগ এআই দলের সদস্যরা জেনারেটিভ এআই বিভাগে চলে যাবে। দায়িত্বশীল এআই উন্নয়ন ও ব্যবহারের ক্ষেত্রে মেটার প্রচেষ্টাকে সমর্থন করতে থাকবে। আবার কিছু সদস্য এআইয়ের কাঠামো উন্নয়নে কাজ করবে।

বিবৃতিতে আরও বলা হয়, নিরাপদ ও দায়িত্বশীল এআই প্রযুক্তি তৈরিতে অগ্রাধিকার দিচ্ছে কোম্পানি। এজন্য অনেক বিনিয়োগ করছে কোম্পানি। এই পরিবর্তনগুলো ভবিষ্যৎ চাহিদা মেটাতে সাহায্য করবে।

যুক্তরাষ্ট্রের প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট ‘দ্য ইনফরমেশন’ এ বিষয়ে প্রথম তথ্য তুলে ধরে।

ছবির ব্যাকগ্রাউন্ড তৈরি ও বিজ্ঞাপনদাতাদের জন্য বিচিত্র টেক্সট তৈরির মতো বিভিন্ন কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক টুল গত অক্টোবরে উন্মোচন করে মেটা।

মেটার এআইভিত্তিক পণ্যের মধ্যে রয়েছে লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল ‘লামা ২’ এবং এআই চ্যাটবট ‘মেটা এআই’। টেক্সটের মাধ্যমে নির্দেশনা দিয়ে বাস্তবধর্মী ছবি তৈরি করতে পারে মেটা এআই।

এ বছরে এআই প্রযুক্তি নিরাপত্তায় জোর দেওয়ার নির্দেশনা দিয়েছে বিভিন্ন দেশের সরকার। এজন্য মেটা ও মাইক্রোসফটের মতো কোম্পানি এ ধরনের উদ্যোগ নিয়েছে। এ বিষয় নিয়ে এআই কোম্পানিগুলোর সঙ্গে আলোচনা করেছে যুক্তরাষ্ট্রের সরকার।

প্রেসিডেন্ট জো বাইডেন সরকারি সংস্থাগুলোকে এআই বিষয়ে নিয়ম–নীতি তৈরির নির্দেশনা দিয়েছে। এছাড়া ইউরোপীয় ইউনিয়ন এআই নিয়ে কয়েকটি নীতি করেছে। তবে এই নীতি এখনো কার্যকর করতে পারেনি ইউরোপীয় ইউনিয়ন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews