আইনমন্ত্রী আইডি কার্ড পরিয়ে দিলেন নবীন আইনজীবী এ্যাড আব্দুর রাজ্জাককে।
নিজস্ব প্রতিবেদক
শরীয়তপুর জেলার গোসাইরহাট থানার কৃতি সন্তান, জেলা ও দায়রা জজ আদালত, ঢাকা এর বিজ্ঞ আইনজীবী, জনাব অ্যাডভোকেট আবদুর রাজ্জাক কে দক্ষিণ এশিয়ার বৃহত্তম বার - ঢাকা বার অ্যাসোসিয়েশন কতৃক আয়োজিত ওরিয়েন্টেশন প্রোগ্রাম ও নবীন আইনজীবীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠানে আই ডি কার্ড পড়িয়ে দেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনালয়ের মাননীয় মন্ত্রী জনাব মোঃ আসাদুজ্জামান, এমপি ।
গত ৬ই নভেম্বর ২০২৬ ইং রোজ শুক্রবার সকাল ৯টায় ঢাকা মহানগর দায়রা জজ আদালত প্রাঙ্গণে এই প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব মোঃ আসাদুজ্জামান এমপি । উক্ত অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন জনাব সুলতান সালাউদ্দিন টুকু এমপি, মাননীয় প্রতিমন্ত্রী, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।
এছাড়াও উপস্থিত ছিলেন জনাব ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন (মীর হেলাল), এমপি- মাননীয় প্রতিমন্ত্রী, ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়।
নবীন আইনজীবীদের প্রশিক্ষণ সেশনের প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় বিচারপতি জে.বি.এম.হাসান ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহামান্য হাইকোর্ট বিভাগের মাননীয় বিচারপতি জনাব সৈয়দ মোহাম্মদ তাজরুল হোসেন, মাননীয় বিচারপতি জনাব মো: সগির হোসেন।
জনাব হামিদুর রহমান হামিদ এমপি, ঢাকা-৭ , ঢাকা জজ কোর্টের বিজ্ঞ বিচারকবৃন্দ সহ অন্যান্য বিজ্ঞ জুডিশিয়াল বিচারকবৃন্দ।
আরও উপস্থিত ছিলেন- ঢাকা বার অ্যাসোসিয়েশনের সভাপতি জনাব অ্যাডভোকেট মোঃ আনোয়ার জাহিদ ভূঁইয়া , সাধারণ সম্পাদক (সেক্রেটারি) জনাব অ্যাডভোকেট মোহাম্মদ আবুল কালাম খান, অফিস সেক্রেটারি জনাব মোহাম্মদ আবজাল হোসেন মৃধা , সন্মানিত সদস্য জনাব অ্যাডভোকেট নজরুল ইসলাম (মামুন) সহ কমিটির অন্যান্য বিজ্ঞ আইনজীবীবৃন্দ।
অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন- জনাব অ্যাডভোকেট মো: ইলতুৎমিশ সওদাগর (এ্যানী), সিনি: সহ-সাধারণ সম্পাদক, ঢাকা আইনজীবী সমিতি।
আমন্ত্রিত অতিথিগণ এ সময়ে নবীন আইনজীবীদের উদ্দেশ্যে বলেন, আইন পেশা বিশ্বের প্রথম সারির প্রাচীন, ঐতিহাসিক ও সন্মানজনক একটি পেশা ৷ ন্যায় বিচার ও আইনের শাসন প্রতিষ্ঠায় সকল আইনজীবীদের সততা, দক্ষতা ও দৃঢ়তার সাথে আইনপেশা পরিচালনা করতে হবে।
অ্যাডভোকেট আবদুর রাজ্জাক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ সরকারি তিতুমীর কলেজ থেকে এমএসএস এবং জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি সম্পন্ন করে বাংলাদেশ বার কাউন্সিল পরীক্ষায় কৃতিত্বের সাথে উত্তীর্ণ হন। বর্তমানে তিনি ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে এলএলএম অধ্যয়নরত আছেন এবং ঢাকা আইনজীবী সমিতির অন্যতম সদস্য ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট জনাব মোঃ নজরুল ইসলাম মামুনের সাথে আইন পেশা পরিচালনা করছেন । তিনি সততা ও নিষ্ঠার সাথে যাতে দায়িত্ব পালন করতে পারেন তার জন্য সকলের নিকট দোয়া চেয়েছেন ।