মোঃ রেজাউল ইসলাম লাকী
অদ্য ২৮/১০/২০২৭ তারিখ বুধবার বিকাল ৪ ঘটিকায় পুরানা পল্টনে জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় কার্যালয় মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের চেয়ারম্যান লায়ন মোহাম্মদ নুর ইসলাম এর সভাপতিত্বে, মহাসচিব মিসেস ঈশিতা হাসানের সার্বিক ব্যবস্থাপনায় ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মোঃ রেজাউল ইসলাম লাকীর সঞ্চালনায়, অর্থ সম্পাদক মুফতি শেখ আজিমুদ্দিনের কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শুরু হয়।
অনুষ্ঠানে বিগত মাসিক মিটিং এর পর্যালোচনা হয়। এবং বিশেষ বিশেষ কয়েকটি সিদ্ধান্ত গৃহীত হয়, যার মধ্যে বিগত দিনের কার্যক্রম বিবেচনা করে কিছু সদস্যদের পদোন্নতি দিয়ে নতুন দায়িত্ব প্রদান করা হয়। যার মধ্যে উল্লেখ্য যুগ্ম মহাসচিব মোহাম্মদ মাসুম বিল্লাহ, মোঃ শফিকুল ইসলাম স্বপন,মোঃ সোহাগ ইসলাম, দপ্তর সম্পাদক ইমারত হোসেন, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক আবুল বাশার, ধর্ম সম্পাদক কাজী শফিউর রহমান, সহ সাংগঠনিক সম্পাদক মোঃ গোলাম রাব্বানী, এম এইচ ইমন, মোঃ সাইদুর রহমান শহীদ,শারমিন আক্তার ও প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মোঃ শহিদুল ইসলাম আলম, নারী, শিশু ও পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক মরিয়ম আক্তার মারিয়া। এবং এই সংগঠনটি ৪৩ বছরের ঐতিহ্য হিসাবে একটি স্মরণিকা প্রকাশ করার ব্যাপারে সিদ্ধান্ত গৃহীত হয় এবং একটি স্মরণিকা উদযাপন কমিটি করা হয়। এই স্মরণিকা উদযাপন কমিটির দুইজন উপদেষ্টা
ভাইস চেয়ারম্যান, এ্যাড মোঃ আলতাফ হোসেন ও ভাইস চেয়ারম্যান,লায়ন এবিএম সোবহান হাওলাদার ।
স্মরণিকা উদযাপন কমিটির আহ্বায়ক, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, মোঃ রেজাউল ইসলাম লাকি।
সদস্য, মুফতি শেখ আজিমুউদ্দিন, মোঃ সোহাগ ইসলাম, মোঃ আবুল বাশার মোল্লা,কাজী সাফিউর রহমান,কে এম সুজন, ইমারত হোসেন,সারমিন আক্তার, মরিয়ম আক্তার মারিয়া, মোঃ শহিদুল ইসলাম আলম, মোহাম্মদ সাইদুল ইসলাম। সংগঠনকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে আরো কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়া হয়। সংগঠনের কেন্দ্রিয় ভাইস চেয়ারম্যান আশরাফুল আলম রঞ্জু, নরসিংদী জেলা সিনিয়র ভাইস চেয়ারম্যান আব্দুল হান্নান মানিক, যুগ্ম সাধারণ সম্পাদক নগেন্দ্র বনিক সহ ঢাকা বিভাগ, ঢাকা মহানগর এর বিভিন্ন পর্যায়ের সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সংগঠনটির মহাসচিব মিসেস ঈশিতা হাসানের প্রয়াত খালার জন্য বিশেষ দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানটি সমাপ্ত করা হয়।