আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন
*বাংলাদেশ কেন্দ্রীয় ফারিয়ার মিলনমেলা ২০২৬*
আজ ১৫ অক্টোবর। আগামীকাল ১৬ অক্টোবর ২০২৬, শুক্রবার, বিশ্বের দীর্ঘতম প্রাকৃতিক সমুদ্রসৈকতের শহর কক্সবাজারের মোটেল লাবনীতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ফার্মাসিউটিক্যালস্ রিপ্রেজেন্টেটিভস্ অ্যাসোসিয়েশন (ফারিয়া), *বাংলাদেশ কেন্দ্রীয় ফারিয়া* র বহুল প্রতীক্ষিত মিলনমেলা ২০২৬।
এই মিলনে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে কয়েক হাজার ফারিয়া নেতৃবৃন্দ, সম্মানিত সহকর্মী এবং অধিকার আদায়ের আন্দোলনে রাজপথের পরীক্ষিত সহযোদ্ধারা একত্রিত হবেন। এই মিলনমেলা শুধু আনন্দ-উৎসবের আয়োজন নয়; এটি আমাদের পারস্পরিক সৌহার্দ্য, ভ্রাতৃত্ব, ঐক্য ও সংহতির এক অনন্য মিলনমঞ্চ।
ইতিমধ্যে যাঁরা কক্সবাজারে পৌঁছে গেছেন, যাঁরা প্রিয় সহকর্মীদের সঙ্গে মিলিত হওয়ার প্রত্যাশায় পথে রয়েছেন এবং যাঁরা আগামীকাল এই মহামিলনে অংশগ্রহণ করবেন—আপনাদের প্রত্যেককে *চট্টগ্রাম মহানগর ফারিয়া* র পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও উষ্ণ অভ্যর্থনা।
বিশেষ কৃতজ্ঞতা ও আন্তরিক ধন্যবাদ জানাই এই বিশাল আয়োজনকে সফল ও সার্থক করে তুলতে গত এক মাস ধরে যাঁরা নিরলস পরিশ্রম, সময়, শ্রম ও মেধা দিয়ে কাজ করে যাচ্ছেন, সেই সকল আয়োজক, সংগঠক এবং সংশ্লিষ্ট সহযোদ্ধাদের প্রতি। আপনাদের আন্তরিক প্রচেষ্টা ও ত্যাগই এই মিলনমেলাকে সাফল্যের দ্বারপ্রান্তে পৌঁছে দিয়েছে।
আমরা বিশ্বাস করি, এই মিলনমেলা আমাদের মধ্যে ঐক্যের বন্ধন আরও সুদৃঢ় করবে, সহকর্মীদের পারস্পরিক সম্পর্ককে আরও গভীর করবে এবং অধিকার আদায়ের ন্যায়সংগত সংগ্রামে নতুন প্রেরণা জোগাবে।
ঐক্য আমাদের শক্তি, সংহতি আমাদের প্রেরণা, সহমর্মিতা আমাদের অঙ্গীকার।
সবার অংশগ্রহণে আনন্দময়, সফল ও স্মরণীয় হয়ে উঠুক বাংলাদেশ কেন্দ্রীয় ফারিয়ার মিলনমেলা ২০২৬।
শুভেচ্ছান্তে,
শরীফ হোসেন উজ্জ্বল
আহবায়ক
চট্টগ্রাম মহানগর ফারিয়া, চট্টগ্রাম।
01931 121 711