মাসুদ সিকদার বাকেরগঞ্জ বরিশাল
আই ই বি ঢাকা কেন্দ্রের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান খান চুন্নুর সঞ্চালনায় কলস কাঠির ধানের শীষের পথসভায় জনতার ঢল নামে,বাংলাদেশ জাতীয়তাবাদী দল, ধানের শীষের মনোনীত প্রার্থী প্রধান অতিথির বক্তব্যে আবুল হোসেন খান কঠোর ভাষায় বলেন, আমি এমপি নির্বাচিত হলে আমার নাম বা দলের নাম ব্যবহার করে কেউ অনৈতিক কাজে জড়ালে কাউকে ছাড় দেওয়া হবে না। বিএনপি মানেই শুদ্ধ রাজনীতি, জবাবদিহি ও জনগণের প্রতি দায়বদ্ধতা।
তিনি বলেন, তারেক রহমানের নেতৃত্বে বিএনপি ক্ষমতায় এলে ধর্ম-বর্ণ-জাতিগোষ্ঠী নির্বিশেষে সকল মানুষের নিরাপত্তা, মর্যাদা ও অধিকার নিশ্চিত করা হবে। বিভাজনের রাজনীতি নয়—ঐক্যের বাংলাদেশই হবে বিএনপির বাংলাদেশ। তারেক রহমানের নেতৃত্বই গণতন্ত্রের শক্তি —ধানের শীষে ভোটেই জনগণের মুক্তি,
বাংলাদেশের মানুষ আজ দিশাহীন নয়—মানুষ দিশা খুঁজে পেয়েছে তারেক রহমানের নেতৃত্বে। তারেক রহমানের নেতৃত্বেই গণতন্ত্র ফিরবে, দুঃশাসনের অবসান হবে, এবং জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে।তিনি বলেন , ধানের শীষ প্রতীকে ভোটেই জনগণের মুক্তি মিলবে ।
আজ রোববার (০১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বরিশালের বাকেরগঞ্জের কলসকাঠি বাজারে পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ধানের শীষে একটি ভোট মানেই হবে লুটপাট, দুর্নীতি ও স্বৈরাচারের বিরুদ্ধে সরাসরি গণরায়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকেরগঞ্জ পৌর বিএনপির সভাপতি নাসির জোমাদ্দার, উপজেলা বিএনপির আহ্বায়ক হারুন অর রশিদ জোমাদ্দার এবং উপজেলা বিএনপির ১ নম্বর সদস্য সেলিনা হোসেন বাবলী খান।
বাকেরগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব কামরুজ্জামান মিজান মিয়া ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন তালুকদার শাহিন, হারুন অর রশিদ শিকদার, মশিউর রহমান মাসুদ, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি শওকত হোসেন হাওলাদার, জাহাঙ্গীর আলম ভিপি দুলাল,
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক এনায়েত হোসেন খান বিপু, পৌর যুবদলের আহ্বায়ক আতাউর রহমান রোমান, উপজেলা যুবদলের সদস্য সচিব সাইদুর রহমান রুবেল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামরুল হুদা সুমন, যুগ্ন আহবায়ক আলহাজ্ব টিপু সুলতান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহমুদ খান সুমন, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রাকিব তালুকদার,
সভাপতিত্ব করেন কলসকাঠী ইউনিয়নের বিএনপি নির্বাচন পরিচালনা কমিটি আহবায়ক কে এম কামরুজ্জামান নান্নু।
এ সময় আরো উপস্থিত থাকেন কলসকাঠী ইউনিয়ন বিএনপির সভাপতি মিজানুর রহমান নাসিম, ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি কলসকাঠী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সৈয়দ আরিফুল করিম দুলাল, সাধারণ সম্পাদক আল আমিন মোল্লা, কলসকাঠী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মনসুর আলী সিকদার হাফেজ মিজানুর রহমান প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে জনগণ ভোটাধিকার থেকে বঞ্চিত। গণতন্ত্র পুনরুদ্ধার ও নিরপেক্ষ নির্বাচনের দাবিতে বিএনপি মাঠে রয়েছে। তারা আগামী নির্বাচনে জনগণকে ঐক্যবদ্ধ হয়ে ভোটের মাধ্যমে পরিবর্তনের আহ্বান জানান।
এ সময় কলসকাঠী ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।