1. sajbela24@gmail.com : দৈনিক সাঁঝবেলা : দৈনিক সাঁঝবেলা
  2. info@www.dainiksajbela.com : দৈনিক সাঁঝবেলা :
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ১০:২১ অপরাহ্ন

বাকেরগঞ্জ পৌরসভার সাবেক কমিশনারের বাসায় তালা ভেঙ্গে চুরি।

  • প্রকাশিত: শনিবার, ২৫ জানুয়ারী, ২০২৫
  • ৭০৪ বার পড়া হয়েছে

সোহেল হাওলাদার,বরিশালঃ
বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার বাকেরগঞ্জ পৌরসভার ৭ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর খান মোহাম্মদ সেলিমের বাসায় ২৫ জানুয়ারী রাতে চুরির ঘটনা ঘটেছে। ঘটনার আগের দিন সেলিম স্ব -পরিবারে বাসায় তালা মেরে পটুয়াখালীতে অবস্থান করছিলেন। এ সময় বাসার সামনের তালা ভেঙে চোর ভিতরে ঢুকে তিন ভরি স্বর্ণ, নগদ ৩৫ হাজার টাকা মুল্যবান কাপড় চোপড় ও প্রসাধনী সহ প্রায় ৫ লক্ষাধিক টাকার মালামাল নিয়ে সটকে পড়ে। সকালে সংবাদ পেয়ে সেলিম স্ব পরিবারে বাসায় এসে ঘটনা প্রত্যক্ষ করেন এবং থানা পুলিশকে অবহিত করলে পুলিশ ঘটনা স্থল পরিদর্শন করেন। এ বিষয় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে সেলিম জানান।
বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি মো: শফিকুল ইসলাম বলেন, চুরি ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে এখন পর্যন্ত লিখিত কোন অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews